Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশের সিংহাসন ছিনিয়ে নিতে মরিয়া ভারত
    অর্থনীতি

    জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশের সিংহাসন ছিনিয়ে নিতে মরিয়া ভারত

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারত বিশ্বের জাহাজ ভাঙা শিল্পের শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে। বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে বাজার ভাগ ফিরে পেতে দেশটি বড় অংকের প্রণোদনা ঘোষণা করতে যাচ্ছে। এই সুবিধা ২০২৬ সাল থেকে শুরু হয়ে পরবর্তী দশ বছর পর্যন্ত চলবে।

    আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারত তাদের জাহাজ ভাঙা খাতকে চাঙা করতে ৪০ বিলিয়ন রুপি বা চার হাজার কোটি রুপির প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে হারানো বাজার অংশীদারিত্ব পুনরুদ্ধার করা হবে।

    প্রণোদনা প্যাকেজ অনুযায়ী, জাহাজ মালিকরা পুরোনো জাহাজ ভারতে আনার পর স্ক্র্যাপ মূল্যের প্রায় ৪০ শতাংশ সমপরিমাণ ক্রেডিট নোট পাবেন। নোটটি তিন বছর পর্যন্ত বৈধ থাকবে এবং ভারতের তৈরি নতুন জাহাজ কিনতে ব্যবহার করা যাবে। মালিকরা চাইলে একাধিক নোট একত্রে ব্যবহার বা বিক্রিও করতে পারবেন।

    সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বজুড়ে ভাঙা জাহাজের এক-তৃতীয়াংশ ভারতে এসেছে, যেখানে বাংলাদেশ এককভাবে ৪৬ শতাংশ দখল করছে। প্রস্তাবিত প্রণোদনার লক্ষ্য ভারতের অবস্থান আরও মজবুত করা। তবে নৌপরিবহন মন্ত্রণালয় ও প্রেস ইনফরমেশন ব্যুরো এখনো এ বিষয়ে মন্তব্য করেনি।

    এনডিটিভি বলছে, এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত পশ্চিম উপকূলে অবস্থিত আলাং শিপইয়ার্ডের জন্য বিখ্যাত, আলাং শিপইয়ার্ড বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ভাঙার কেন্দ্র। দেশের জাহাজ ভাঙা ব্যবসার ৯৮ শতাংশ এখান থেকেই আসে। তবে সস্তা শ্রমশক্তি ও কম খরচের কারণে বাংলাদেশ ও পাকিস্তান ভারতের বাজারের বড় অংশ দখল করে রেখেছে।

    সাম্প্রতিক সময়ে ব্যবসা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর তেলের ট্যাঙ্কার ভাঙা কমেছে। দীর্ঘ সময় ধরে এই খাত মন্দায় থাকলেও, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক সংকটের কারণে জাহাজের রুট ও ভাড়া বেড়েছে। ফলে মালিকরা পুরোনো জাহাজের জীবনকাল যতটা সম্ভব বাড়াচ্ছেন।

    এছাড়া ভারত তার পূর্ব উপকূলে নতুন একটি জাহাজ ভাঙার ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার চলতি মাসেই ২৫০ বিলিয়ন রুপি সমপরিমাণ সামুদ্রিক উন্নয়ন তহবিল অনুমোদন করতে যাচ্ছে। এর লক্ষ্য দেশীয় জাহাজ নির্মাণকে উৎসাহিত করা ও বিদেশি জাহাজের ওপর নির্ভরতা কমানো। এই তহবিল ২০২৬ সালের মার্চ পর্যন্ত বাজেট বর্ষের আওতায় রাখা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.