Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এলডিসি উত্তরণ পেছানোর বিরোধিতা করছে ভারত ও যুক্তরাষ্ট্র
    অর্থনীতি

    এলডিসি উত্তরণ পেছানোর বিরোধিতা করছে ভারত ও যুক্তরাষ্ট্র

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান র‍্যাপিড আয়োজিত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও এলডিসি উত্তরণবিষয়ক কর্মশালায় অতিথিরা। আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ তিন বছর পেছানোর চেষ্টা করছে সরকার। তবে আশাবাদের সুযোগ কম। কারণ, ভারত, যুক্তরাষ্ট্রসহ বন্ধুপ্রতিম দেশগুলো এই উদ্যোগের বিরোধিতা করছে।

    আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিড আয়োজিত ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও এলডিসি উত্তরণ’ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ ঘটাবে। তবে ব্যবসায়ীরা বলছেন, প্রস্তুতির ঘাটতি আছে। তাই তারা উত্তরণ আরও ৫ থেকে ৬ বছর পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন।

    বাণিজ্যসচিব বলেন, এলডিসি থেকে উত্তরণ পেছানো জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের ওপর নির্ভরশীল। কিন্তু জাপান, তুরস্ক, ভারত ও যুক্তরাষ্ট্র এটির বিরোধিতা করছে। ফলে অনুমোদন পাওয়া কঠিন। এ অবস্থায় আমরা তাদের কাছ থেকে কারিগরি সহায়তা নেওয়ার চেষ্টা করছি।

    তিনি আরও বলেন, “উত্তরণ তিন বছর পেছাতে আমরা কাজ করছি। বিশেষজ্ঞদের মতামত নিচ্ছি। চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। মূল লক্ষ্য বাণিজ্য সুবিধা আরও কিছুদিন ধরে রাখা। তবে আশাবাদের জায়গা কম, আবার একেবারে হতাশ হওয়ারও কিছু নেই।”

    কর্মশালায় র‍্যাপিড চেয়ারম্যান এম এ রাজ্জাক একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, পাল্টা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে আগামী এক বছরে বাংলাদেশের পণ্য রপ্তানি ১৪ শতাংশ কমতে পারে। একইভাবে চীনের রপ্তানি কমবে ৫৮ শতাংশ, ভারতের ৪৮ শতাংশ, ভিয়েতনামের ২৮ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ২৭ শতাংশ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন র‍্যাপিডের নির্বাহী পরিচালক এম আবু ইউসুফ এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আকতার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.