Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংকখাতে কমেছে নারী কর্মীর অংশগ্রহণ
    অর্থনীতি

    ব্যাংকখাতে কমেছে নারী কর্মীর অংশগ্রহণ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্যাংকখাতে নারী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা গত কয়েক বছর ধরে বাড়লেও চলতি বছরের প্রথম ছয় মাসে হঠাৎ ১৮৬৭ জন কমে গেছে।

    ব্যাংকারদের মতে, কেন্দ্রীয় ব্যাংক থেকে একাধিক ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার পর অনেক কর্মকর্তা স্বেচ্ছায় চাকরি ছাড়ার পাশাপাশি চাকরিচ্যুত হয়েছেন।

    বাংলাদেশ ব্যাংকের জেন্ডার ইক্যুইটি প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের জুন শেষে নারী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫,৭৮২ জন। ছয় মাস আগে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে এই সংখ্যা ছিল ৩৭,৬৪৯ জন।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে- রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি ব্যাংকে নারী জনবল সামান্য বেড়েছে। তবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৫ সালের জুনে এসব ব্যাংকে নারী কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪,০৫০ জন, যা ছয় মাস আগের তুলনায় প্রায় ২০১৪ জন কম।

    ছাঁটাই ও অনিশ্চয়তা দায়ী

    এ পতনের প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে ব্যাপক ছাঁটাই এবং স্বেচ্ছায় চাকরি ছাড়াকে। প্রতিবেদনে বলা হয়েছে, জুন ২০২৫ পর্যন্ত ব্যাংকখাতে মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা (পুরুষ ও নারী) দাঁড়িয়েছে ২,১৩,২৬৭ জন। ছয় মাসে এই সংখ্যা কমেছে ৯৮৭ জন।

    বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে নারী কর্মকর্তার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ছয় মাসে নারী কর্মকর্তা কমেছে ২০১৪ জন। বিপরীতে পুরুষ কর্মকর্তার সংখ্যা বেড়েছে ১১৬৮ জন। জুন ২০২৫ পর্যন্ত নারী কর্মকর্তার অংশ ১৬.৬২ শতাংশ, যা ছয় মাস আগের ১৭.৯০ শতাংশ থেকে কম।

    আল-আরাফা ইসলামী ব্যাংকের মানবসম্পদ বিভাগের একজন কর্মকর্তা জানান, গত এক বছরে তাদের ব্যাংক থেকে ৫৪৭ জন কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন। এর প্রায় ১০ শতাংশ নারী। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মই মূল কারণ।

    তিনি আরও জানান, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও আইএফআইসি ব্যাংক থেকেও উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা চাকরি হারিয়েছেন। ধারণা করা হচ্ছে, সর্বমোট ২০০০-এর বেশি কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন, এর মধ্যে নারীর সংখ্যা প্রায় ২০০ জন। তবে এত বড় সংখ্যক কর্মকর্তা চাকরি হারানোর পেছনে অন্যান্য কারণও থাকতে পারে।

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নতুন সরকার আসার পর যেসব ব্যাংক একক ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, সেসব ব্যাংক থেকে অনেক কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন। অনিশ্চয়তার কারণে অনেক কর্মকর্তা স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। তিনি আরও জানান, “অনিশ্চয়তার কারণে নারীরা ব্যাংক খাত থেকে অন্য খাতে যাচ্ছেন। এছাড়া নতুন নিয়োগেও নারীদের অংশগ্রহণ কম।”

    বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী বলেন- “গত ছয় মাসে কিছু ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ধরা পড়েছে। এর ফলে অনেক কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন। নতুন নিয়োগও কম হয়েছে। প্রায় ২০০০ নারী কর্মী কমে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি বিশ্লেষণের জন্য আমরা একটি গবেষণা টিম গঠন করবো।”

    একটি বেসরকারি ব্যাংকের ডিএমডি টিবিএস জানান, “শুধু বোর্ড ভাঙা ব্যাংকেই নয়, বিভিন্ন শীর্ষ ব্যাংকেও ব্যাপক হারে চাকরিচ্যুতি হচ্ছে।”

    বয়সভেদে এবং পদমর্যাদায় নারীর অংশগ্রহণ

    ২০২৫ সালের জুন শেষে ব্যাংকের বোর্ড সদস্য পদে নারীর অংশ ১৩.৬১ শতাংশ। বিদেশি ব্যাংকে সর্বোচ্চ ১৭.৫৪ শতাংশ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সর্বনিম্ন ৬.২৫ শতাংশ।

    প্রারম্ভিক পর্যায়ে নারীর অংশ ১৮.৮৭ শতাংশ। মধ্যম পর্যায়ে ১৫.৯৬ শতাংশ। উচ্চ পর্যায়ে ৯.৭৩ শতাংশ।

    তফসিলি ব্যাংকগুলোতে বয়সভেদেও নারীর অংশের বড় ফারাক দেখা গেছে। ৫০ বছরের বেশি বয়সী নারী কর্মকর্তার হার ১০.৩৬ শতাংশ, ৩০ বছরের কম বয়সী নারী কর্মকর্তার হার ২১.৯০ শতাংশ।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিদেশি ব্যাংকগুলোতে নারী কর্মীদের চাকরি পরিবর্তনের হার (এমপ্লয়ী টার্নওভার) রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের তুলনায় অনেক বেশি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.