Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চার লাখ টন মাছ উৎপাদনে ইতিহাস গড়ল ময়মনসিংহ
    অর্থনীতি

    চার লাখ টন মাছ উৎপাদনে ইতিহাস গড়ল ময়মনসিংহ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চার লাখ টন মাছ উৎপাদনে ইতিহাস গড়ল ময়মনসিংহ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২৬ বছর আগে মাত্র ১০ একর আয়তনের পুকুরে মাছ চাষ শুরু করেছিলেন ময়মনসিংহের ভালুকা পৌরসভার বাসিন্দা শাহাবুদ্দিন খান। প্রথম দিকে রুই, কাতলা, মৃগেল চাষ করে প্রতিবছর চার-পাঁচ লাখ টাকা লাভ করতেন। সাফল্য তাকে বড় পরিসরে চাষে অনুপ্রাণিত করে। ২০০৭ সালে তিনি পুকুরে পাঙাশ চাষ শুরু করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। এখন তিনি ১২০ একর আয়তনের খামারের মালিক। সেখানে পাঙাশ ছাড়াও তেলাপিয়া, শিং, মাগুর, ট্যাংরা ও গুলশাসহ বিভিন্ন মাছের চাষ হচ্ছে।

    ময়মনসিংহে শাহাবুদ্দিনের মতো প্রায় এক লাখ ২০ হাজার মৎস্য চাষি আছেন। আশির দশকের শেষ দিকে এ জেলায় মাছ চাষে জোয়ার শুরু হয়। ২০১০ সাল থেকে প্রায় প্রতিটি অর্থবছরেই মাছ উৎপাদনে শীর্ষে রয়েছে ময়মনসিংহ। বর্তমানে এখানকার মাছের বাজারমূল্য ১২ হাজার কোটি টাকার বেশি। জেলায় প্রায় তিন লাখ পুকুর ও খামার আছে, এর মধ্যে এক লাখের বেশি বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে।

    জেলা থেকে প্রতিদিন শত শত ট্রাকে শিং, মাগুর, পাঙাশ, তেলাপিয়া, পাবদাসহ নানা প্রজাতির মাছ সরবরাহ হচ্ছে সারা দেশে। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরে ময়মনসিংহে মাছ উৎপাদন হয়েছে তিন লাখ ৪৫ হাজার এক টন। দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লায় উৎপাদন হয়েছিল তিন লাখ ১৫ হাজার ৪৫৭ টন, আর তৃতীয় অবস্থানে থাকা যশোরে দুই লাখ ৪৮ হাজার পাঁচ টন।

    ২০২৪-২৫ অর্থবছরের আনুষ্ঠানিক হিসাব এখনও প্রকাশ হয়নি। তবে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ময়মনসিংহে চার লাখ ১৮ হাজার ৬৪৫ টন মাছ উৎপাদন হয়েছে। বাজারদরে হিসাব করলে এর মূল্য প্রায় ১২ হাজার ৫৬০ কোটি টাকা। একই সময়ে কুমিল্লায় উৎপাদন হয়েছে তিন লাখ ২৬ হাজার টন মাছ। যশোরের তথ্য এখনও প্রকাশিত হয়নি।

    শাহাবুদ্দিন খান বলেন, “১৯৯৯ সালে ছোট পরিসরে মাছ চাষ শুরু করি। অনেক চ্যালেঞ্জ আসলেও হাল ছাড়িনি। খাবারের দাম বেশি ও মাছের দাম কম হলে ক্ষতির মুখে পড়তে হয়। তাই নিজস্ব ফর্মুলায় স্থানীয় মিলে খাবার তৈরি করি। এতে খরচ নিয়ন্ত্রণে থাকে।” তার খামারে বর্তমানে শতাধিক কর্মচারী কাজ করছেন।

    ত্রিশালের ভাটিপাড়া এলাকার হুমায়ূন আহমেদের গল্পও অনুপ্রেরণার। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষে চাকরির পেছনে না ছুটে ২০১৯ সালে শিং মাছ চাষ শুরু করেন। প্রথম বছরেই আড়াই লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকার মাছ বিক্রি করেন। এরপর আর পেছনে তাকাননি। তিনি এখন বছরে প্রায় কোটি টাকা আয় করেন। হুমায়ূন জানান, “শিং মাছের লাভ বেশি হলেও ঝুঁকি আছে। তবে পাঙাশে ঝুঁকি কম। আমি নিজের ফর্মুলায় স্থানীয় মিল থেকে খাবার তৈরি করাই। এতে প্রতি কেজি খাবারের খরচ ৪০ থেকে ৪৫ টাকার মধ্যে থাকে।”

    মাছ উৎপাদনে জেলার মধ্যে শীর্ষে ভালুকা। এখানে ৩ হাজার ৫৯৬ হেক্টর আয়তনের পুকুরে ৮৩ হাজার ৫৫৩ টন মাছ উৎপাদন হয়। দ্বিতীয় অবস্থানে ত্রিশাল (৭২ হাজার ৮৮ টন) ও তৃতীয় অবস্থানে মুক্তাগাছা (৪২ হাজার টন)। সদর, তারাকান্দা, নান্দাইল, ফুলবাড়িয়া, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, গফরগাঁও, গৌরীপুর, ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলাতেও বিপুল পরিমাণ মাছ উৎপাদিত হচ্ছে।

    উৎপাদন বাড়লেও চাষিদের দুশ্চিন্তা কাটেনি। খাদ্যের উচ্চমূল্য, ব্যাংকের সুদহার, বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল, আকস্মিক বন্যা ও রোগবালাইয়ের কারণে অনেক সময় বড় ক্ষতির মুখে পড়তে হয়। এছাড়া মাটি-পানি পরীক্ষা ও রোগ নির্ণয়ের জন্য পর্যাপ্ত ল্যাব না থাকায় সমস্যায় পড়ছেন তারা।

    জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, “চাষিদের জন্য বিদ্যুৎ বিল কৃষকের মতো সহনীয় করা দরকার। মাছের খাবারের উচ্চমূল্যও বড় সমস্যা। সরকার যদি ন্যায্যমূল্য নিশ্চিত করে, উৎপাদন আরও বাড়বে।”

    বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মশিউর রহমান বলেন, “মাছের খাবারের অনেক উপাদান আমদানি করতে হয়, যা ব্যয়বহুল। এগুলো দেশে উৎপাদনের ব্যবস্থা করতে হবে। উৎপাদন বাড়াতে জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি।”

    ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অফিসের পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, “এ অঞ্চলের ভৌগোলিক অবস্থান মাছ চাষের জন্য অত্যন্ত অনুকূল। আমাদের মূল লক্ষ্য চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে টেকসই বাজার ব্যবস্থা তৈরি করা। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য অবকাঠামো ও মান নিয়ন্ত্রণ জোরদার করার কাজ চলছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.