Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংক খাতে ভুয়া জামানত: ফরেনসিক অডিট ছাড়া সংস্কার অসম্ভব
    অর্থনীতি

    ব্যাংক খাতে ভুয়া জামানত: ফরেনসিক অডিট ছাড়া সংস্কার অসম্ভব

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অগ্রাধিকার ব্যাংকিং-এ বদলে যাচ্ছে গ্রাহকসেবা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ব্যাংক খাত সংস্কার ও পুনরুদ্ধারে নানা পদক্ষেপ নিয়েছে। ফরেনসিক অডিট, অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) ও বিশেষ নিরীক্ষা চালানো হচ্ছে। তবে এ প্রক্রিয়ায় বন্ধকি সম্পদ অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ বিশেষজ্ঞরা বলছেন, বন্ধকি সম্পদের ফরেনসিক অডিট এখন সময়ের দাবি।

    প্রথমত, জামানত হিসেবে রাখা সম্পদের প্রকৃত মূল্য জানা জরুরি। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, স্থাবর সম্পদ বন্ধক রেখে দেয়া ঋণের পরিমাণ প্রায় ১১ লাখ কোটি টাকা। কিন্তু এ সম্পদের প্রকৃত বাজারমূল্য কত, তা কারো কাছেই নেই। গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে এসব সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের কথা থাকলেও বাস্তবে তা সম্ভব হচ্ছে না। বণিক বার্তার প্রতিবেদন বলছে, বেশির ভাগ ক্ষেত্রে ঋণ বিতরণের সময় সম্পত্তির অতিমূল্যায়ন করা হয়েছে। কোথাও আবার নদী-নালা, সরকারি খাসজমি, বিতর্কিত জমি এমনকি অস্তিত্বহীন সম্পদকেও জামানত দেখানো হয়েছে। একই সম্পত্তি একাধিক ব্যাংকে বন্ধক রাখার ঘটনাও রয়েছে। রাজনৈতিক পালাবদলের পর পলাতক প্রভাবশালীদের জমি কিনতেও আগ্রহ দেখাচ্ছে না ক্রেতারা। অনেকে আবার মৌজা দরে নিবন্ধন করতে চাইছেন, যা বাজারমূল্যের চেয়ে অনেক কম। ফলে এসব সম্পদ বিক্রির অর্থ দিয়ে ঋণ শোধ করাও কঠিন হয়ে পড়ছে।

    দ্বিতীয়ত, ভুয়া সম্পদ জামানত রেখে কারা ঋণ অনুমোদন করেছেন তা বের করা দরকার। এজন্য ফরেনসিক অডিট অপরিহার্য। কারণ সাধারণ অডিট শুধু আর্থিক বিবরণীর নির্ভুলতা যাচাই করে, জালিয়াতি বা দায়ী ব্যক্তিকে চিহ্নিত করতে পারে না। ফলে দায়ীদের বিচারের আওতায় আনা সম্ভব হয় না।

    গত দেড় দশকে ব্যাংক খাতে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জনগণের লাখ লাখ কোটি টাকা লুটের ঘটনায় জমি-ফ্ল্যাটসহ স্থাবর সম্পদকে ব্যবহার করা হয়েছে জামানত হিসেবে। অথচ এ সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের নজির খুবই কম। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০১০ সালে জমি বন্ধকের বিপরীতে ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪১ হাজার ৮৩৪ কোটি টাকা, যা মোট ঋণের ৪৭ দশমিক ৯৪ শতাংশ। চলতি বছরের জুন শেষে এ ঋণ দাঁড়িয়েছে ১০ লাখ ৮৮ হাজার ৮১৯ কোটি টাকায়, যা ব্যাংকগুলোর মোট ঋণের ৬২ দশমিক ৭৯ শতাংশ।

    বিশ্বের উন্নত দেশগুলো বহু আগেই ঋণ প্রদানের ক্ষেত্রে স্থাবর সম্পদের গুরুত্ব কমিয়েছে। গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা ও ক্যাশ ফ্লোকে প্রাধান্য দিয়েছে। বাংলাদেশ এখনো পুরোনো ধারা থেকে বের হতে পারেনি। এমনকি জামানতের সম্পদের দলিল-দস্তাবেজ যাচাইয়ে ব্যর্থ হয়েছে। এর পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব ছিল বড় বাধা।

    বাংলাদেশ ব্যাংক বলছে, বন্ধকি সম্পদ যাচাই-বাছাই একটি বিস্তৃত ও সময়সাপেক্ষ কাজ। তবে অন্তত বড় ঋণগ্রহীতাদের জামানত নিরীক্ষা শুরু করা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভুয়া জামানতের মাধ্যমে যে লুটপাট হয়েছে, তা শনাক্ত করতেই ফরেনসিক অডিট জরুরি। দেরি হলেও এ কাজ শুরু করতে হবে বাংলাদেশ ব্যাংককে।

    সাথে সাথে জামানত নিরীক্ষার পাশাপাশি স্থাবর সম্পদকে প্রাধান্য দেয়ার প্রচলন বন্ধ করা জরুরি। ব্যাংকগুলোকে বাধ্য করতে হবে নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে জামানতের প্রকৃত মূল্য যাচাই করতে। অন্যথায় সংস্কারের উদ্যোগও ব্যর্থ হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.