Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কৃষকরা পর্যাপ্ত সহায়তা না পেলে ক্ষতিগ্রস্ত হবে উৎপাদন ও বাজার
    অর্থনীতি

    কৃষকরা পর্যাপ্ত সহায়তা না পেলে ক্ষতিগ্রস্ত হবে উৎপাদন ও বাজার

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 20, 2025সেপ্টেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কক্সবাজারে কৃষি উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী সমাবেশ ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। গত বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

    গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কৃষিঋণ শুধু উৎপাদন বাড়ায় না, এটি গ্রামীণ উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নের অন্যতম হাতিয়ার। তিনি আরও বলেন, বাংলাদেশের অগ্রগতির বড় অংশ কৃষির অবদানেই এসেছে এবং ভবিষ্যতের উন্নয়নও কৃষিকে কেন্দ্র করেই সম্ভব।

    তিনি স্পষ্টভাবে জানান, কৃষি শুধু জীবিকার উৎস নয়, এটি খাদ্যনিরাপত্তা ও জাতীয় অর্থনীতির মেরুদণ্ড। তাই প্রকৃত কৃষকের হাতে সহজ শর্তে কৃষিঋণ পৌঁছে দিতে হবে। ব্যাংকিং সেবা আরও সহজ করার পাশাপাশি ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই কৃষি উন্নয়ন জরুরি। কৃষি উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ইউসিবি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

    ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, শুধু ঋণ দেওয়া ব্যাংকের দায়িত্ব নয়। উদ্যোক্তাদের সফল করে তোলা এবং আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণের মতো কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়।

    কক্সবাজার জেলার প্রায় ৩০০ কৃষি উদ্যোক্তা এই কর্মসূচিতে অংশ নেন। তাঁরা জানান, সফল উদ্যোক্তা হতে হলে বাজার বিশ্লেষণ, ব্যবসা পরিকল্পনা, প্রযুক্তি ব্যবহার ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষ হতে হয়। প্রশিক্ষণ থেকে তারা হাতে-কলমে এসব বিষয়ে দিকনির্দেশনা পেয়েছেন। অংশগ্রহণকারীদের অনেকে জানান, এর আগে ইউসিবির সহায়তায় আধুনিক বীজ, সার ও কৃষিযন্ত্রপাতি পেয়েছিলেন, তবে সরাসরি প্রশিক্ষণ তাঁদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল কুমার প্রামাণিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এম খালেকুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা এবং বিটিভির মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক।

    ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভরসার নতুন জানালা’ নামে ব্যাংকের একটি অ্যাগ্রো সিএসআর প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত ৬৪ জেলায় প্রায় ১৪ হাজার কৃষককে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ৫০টি মডেল উপজেলার তিন হাজার কৃষককে নিবিড় সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

    গভর্নর আহসান এইচ মনসুর সতর্ক করে দিয়ে বলেন, কৃষকদের পর্যাপ্ত সহায়তা না পেলে উৎপাদন ও বাজারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। ফলে জাতীয় অর্থনীতি দুর্বল হবে। তাই কৃষি উদ্যোক্তাদের জন্য ঋণ ও আর্থিক সহায়তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.