Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পরিবর্তন আসছে বাণিজ্য সংগঠন বিধিমালায়
    অর্থনীতি

    পরিবর্তন আসছে বাণিজ্য সংগঠন বিধিমালায়

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 21, 2025সেপ্টেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কোম্পানি আইনের সঙ্গে মিলছে না বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫। পরিচালনা পর্ষদের মেয়াদ, সভায় উপস্থিতি, শূন্য পদ পূরণ ও চাঁদা নির্ধারণ সব কিছু নিয়েই মতবিরোধ তৈরি হয়েছে। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, নতুন বিধিমালা মানতে গেলে কোম্পানি আইনই লঙ্ঘিত হবে।

    দুই বছর আলোচনার পর অন্তর্বর্তী সরকার গত ২২ মে বিধিমালাটি প্রণয়ন করে। কিন্তু শুরু থেকেই চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলো আপত্তি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, বিধিমালা কোম্পানি আইনের সঙ্গে অসংগতিপূর্ণ এবং বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।

    মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান বলেন, “কোম্পানি আইন মেনেই আমরা এত বছর চেম্বার পরিচালনা করেছি। অথচ নতুন বিধিমালা তা ভঙ্গ করছে। তাই আমরা সংশোধনের দাবি জানিয়েছি। আশা করি সরকার বিষয়টির গুরুত্ব বুঝতে পেরেছে।” এমসিসিআই, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ইতিমধ্যে লিখিতভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সংশোধনের দাবি তুলেছে।

    এত দিন আপত্তি আমলে না নিলেও এবার অবস্থান বদলেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ২৩ সেপ্টেম্বর  মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসবেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, “বিধিমালার কিছু ধারা অসংগতিপূর্ণ হয়েছে। আপত্তিগুলো আমরা শুনব এবং আলোচনার ভিত্তিতে সংশোধনের পদক্ষেপ নেব।”

    পর্ষদের মেয়াদ: বিধিমালায় পরিচালনা পর্ষদের মেয়াদ ২৪ মাস করা হয়েছে। অথচ এমসিসিআইয়ের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী মেয়াদ তিন বছর। প্রতিবছর এক-তৃতীয়াংশ পরিচালক অবসরে যান। ব্যবসায়ীদের মতে, নতুন ধারা কোম্পানি আইনের সঙ্গে সাংঘর্ষিক।

    সভায় উপস্থিতি: বিধিমালায় বলা হয়েছে, বার্ষিক বা বিশেষ সাধারণ সভায় বৈধ সদস্যদের এক-তৃতীয়াংশ উপস্থিত থাকলেই কোরাম পূর্ণ হবে। কিন্তু ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, বৃহৎ সদস্যসংখ্যার সংগঠনে এটি প্রায় অসম্ভব। কোম্পানি আইন অনুযায়ী সংঘবিধি মেনে চলাই বাস্তবসম্মত।

    শূন্য পদ পূরণ: এখন পর্যন্ত নিয়ম ছিল, পরিচালনা পর্ষদের কোনো পদ শূন্য হলে পরবর্তী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত তা শূন্য রাখা যায়। এতে অতিরিক্ত নির্বাচন খরচ এড়ানো যায়। কিন্তু নতুন বিধিমালায় উপনির্বাচনের বাধ্যবাধকতা রাখা হয়েছে, যা সংগঠনগুলোর কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে।

    চাঁদার হার: বিধিমালায় ফেডারেশনের জন্য নির্দিষ্ট অঙ্কে এককালীন ও বার্ষিক চাঁদা নির্ধারণ করা হয়েছে। বিএপিএলসির মতে, সরকারের পক্ষ থেকে এ ধরনের আর্থিক শর্ত চাপিয়ে দেওয়া অযৌক্তিক। এ কারণে ধারা বাদ দেওয়ার দাবি জানিয়েছে তারা।

    বিএপিএলসির সভাপতি ও বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “বিধিমালাটি না ভেবে করা হয়েছে। আমরা লিখিতভাবে অসংগতিগুলো জানিয়েছি। আশা করছি সরকার দ্রুত সংশোধন করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    উত্তরবঙ্গে শিল্পায়ন বাড়াতে অচল বিমানবন্দর চালুর পদক্ষেপ

    এপ্রিল 24, 2026
    অর্থনীতি

    ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক

    এপ্রিল 24, 2026
    অর্থনীতি

    উন্নয়নশীল দেশগুলোর সহায়তায় বড় পরিবর্তন আনছে এডিবি

    এপ্রিল 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.