Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দরপতনের মাঝেও শেয়ারবাজারে শীর্ষে এনভয় টেক্সটাইল
    অর্থনীতি

    দরপতনের মাঝেও শেয়ারবাজারে শীর্ষে এনভয় টেক্সটাইল

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। তবে এই পতনের মাঝেই কিছু শেয়ার দাপট দেখিয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার সাড়ে চার গুণ বেশি প্রতিষ্ঠানের দর কমেছে। তবুও বাজারে আলোচনায় ছিল এনভয় টেক্সটাইল।

    বিনিয়োগকারীদের আগ্রহের কারণে গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার ছিল পছন্দের শীর্ষে। টানা মূল্যবৃদ্ধির মাধ্যমে সপ্তাহ শেষে দাম বাড়ার তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। ডিএসইর তথ্য অনুযায়ী, এক সপ্তাহে এনভয় টেক্সটাইলের শেয়ারের দাম বেড়েছে ১৮ দশমিক ৬৮ শতাংশ। প্রতিটি শেয়ারের মূল্য বেড়েছে ৯ টাকা ৬০ পয়সা। এতে সম্মিলিতভাবে বাজারমূল্য বেড়েছে ১৬১ কোটি ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬১ টাকা। তার আগের সপ্তাহে যা ছিল ৫১ টাকা ৪০ পয়সা।

    শেয়ারের দামের এই উত্থানের পেছনে অন্যতম কারণ হলো কোম্পানির ধারাবাহিক লভ্যাংশ নীতি। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২৩ ও ২০২২ সালে ১৫ শতাংশ করে এবং ২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এনভয় টেক্সটাইল। এনভয়ের পর তালিকায় জায়গা করে নিয়েছে শ্যামপুর সুগার মিল। এর শেয়ার সপ্তাহজুড়ে বেড়েছে ১৬ দশমিক ৮৮ শতাংশ। এরপর রয়েছে ইউসিবি ব্যাংক, যার শেয়ারের দাম বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ।

    বাজারে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে আরও আছে টেকনো ড্রাগস (১৪ দশমিক ৬৫ শতাংশ), ক্রাউন সিমেন্ট (১৪ দশমিক ১৫ শতাংশ), এশিয়াটিক ল্যাবরেটরিজ (১৩ দশমিক শূন্য ৬ শতাংশ), বিডি ফাইন্যান্স (১২ দশমিক ১৫ শতাংশ), মিডল্যান্ড ব্যাংক (১০ দশমিক ৯৯ শতাংশ), সামিট অ্যালায়েন্স পোর্ট (১০ দশমিক ৫৯ শতাংশ) এবং মেট্রো স্পিনিং (১০ দশমিক শূন্য ৯ শতাংশ)।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আগামী অর্থবছরে অর্থায়নে ৪৫ শতাংশ বৃদ্ধির পথে পিকেএসএফ

    জুন 24, 2026
    অর্থনীতি

    সভা-সেমিনারের ফি ও সম্মানীতে উৎসে কর দ্বিগুণ

    জুন 24, 2026
    অর্থনীতি

    রেমিট্যান্স প্রবাহে রেকর্ড গড়ল বাংলাদেশ

    জুন 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.