Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ই-ব্যাংকিংয়ে যোগ হলেন আরও পৌনে ৩ লাখ নতুন গ্রাহক
    অর্থনীতি

    ই-ব্যাংকিংয়ে যোগ হলেন আরও পৌনে ৩ লাখ নতুন গ্রাহক

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 22, 2025সেপ্টেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন ক্রমেই বাড়ছে। একইসঙ্গে বাড়ছে গ্রাহকের সংখ্যাও। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের জুন মাসে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ১ লাখ ৪ হাজার ৯৩৫ কোটি টাকা। এক মাস পর জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৪৭০ কোটি টাকায়। অর্থাৎ এক মাসে লেনদেন বেড়েছে ৮ হাজার ৫৩৫ কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গ্রাহক সংখ্যা বাড়ার হারও উল্লেখযোগ্য। জুনে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী ছিলেন ১ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৫৬৩ জন। জুলাইয়ে এই সংখ্যা দাঁড়ায় ১ কোটি ১৬ লাখ ৪২ হাজার ৫৯৪ জনে অর্থাৎ এক মাসে নতুনভাবে যুক্ত হয়েছেন প্রায় ২ লাখ ৭৬ হাজার গ্রাহক। লেনদেনের সংখ্যায়ও বৃদ্ধি ঘটেছে। জুনে লেনদেন হয়েছিল ১ কোটি ৮৩ লাখ ৫ হাজার, জুলাইয়ে তা দাঁড়ায় ২ কোটি ৩ লাখ ৬১ হাজারে।

    ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতি এবং গ্রাহকদের অভ্যাসের পরিবর্তনের ফলে ইন্টারনেট ব্যাংকিং দ্রুত জনপ্রিয় হয়েছে। এখন গ্রাহকেরা ঘরে বসেই টাকা স্থানান্তর, বিল পরিশোধ, টিকিট কেনা বা কার্ডের বিল মেটানোর মতো সেবা পাচ্ছেন। এতে ব্যাংকে সরাসরি যাওয়ার প্রয়োজনীয়তা অনেকটাই কমে গেছে।

    বর্তমানে দেশের ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে সবচেয়ে বেশি লেনদেন হয়। এককভাবে এই ব্যাংকের গ্রাহকেরাই দেশের মোট ইন্টারনেট ব্যাংকিং লেনদেনের প্রায় অর্ধেক সম্পন্ন করেন। এরপর রয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাস পে, সিটি ব্যাংকের সিটি টাচ, ব্র্যাক ব্যাংকের আস্থা, ইস্টার্ন ব্যাংকের স্কাই ব্যাংকিংসহ অন্যান্য ব্যাংকের অ্যাপস।

    করোনার সময় থেকে ব্যাংকিং সেবায় বড় পরিবর্তন এসেছে। আগে চেক জমা দিলে টাকা পেতে কয়েক দিন সময় লাগত, কুরিয়ারে টাকা পাঠানো ছিল স্বাভাবিক ব্যাপার। এখন প্রায় ৮০ লাখ গ্রাহক নিয়মিত ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপসনির্ভর সেবা নিচ্ছেন। ব্যাংকাররা আশা করছেন, আগামী দিনে এই প্রবৃদ্ধি আরও বাড়বে এবং নগদ টাকার ব্যবহার আরও কমে আসবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.