Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিএসসির বহরে যুক্ত হচ্ছে নিজস্ব অর্থায়নের দুই জাহাজ
    অর্থনীতি

    বিএসসির বহরে যুক্ত হচ্ছে নিজস্ব অর্থায়নের দুই জাহাজ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) নতুন দুটি জাহাজ কিনছে। আগামী অক্টোবরেই প্রথম জাহাজ যুক্ত হবে বহরে, আরেকটি আসবে ডিসেম্বরের মধ্যে। গতকাল রোববার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাহাজ ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।

    বর্তমানে বিএসসির বহরে রয়েছে পাঁচটি জাহাজ—তিনটি তেল পরিবহনকারী ট্যাংকার ও দুটি বাল্ক জাহাজ। নতুন দুটি বাল্ক জাহাজ যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে সাতটিতে। এর ফলে দেশের পতাকাবাহী জাহাজের সংখ্যা বেড়ে হবে ১০২। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ ইউসুফ, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এবং জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

    বিএসসি সূত্র জানায়, প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া শুরু হয় ৩ জুন। কারিগরি যাচাই শেষে দুটি প্রস্তাব গ্রহণযোগ্য হয়। গত আগস্টের তৃতীয় সপ্তাহে সরকারি ক্রয় উপদেষ্টা পরিষদ যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে ৯৩৬ কোটি টাকায় দুটি জাহাজ কেনার অনুমোদন দেয়। এবারই প্রথম বিএসসি নিজস্ব অর্থায়নে জাহাজ কিনছে। প্রতিটি জাহাজে ৫৫ থেকে ৬০ হাজার টন পণ্য বহন করা যাবে। বছরে অন্তত ১৫০ কোটি টাকা বাড়তি আয় হবে বলে আশা করছে সংস্থাটি। পাশাপাশি দুই জাহাজে পালাক্রমে প্রায় ১৫০ নাবিকের কর্মসংস্থান হবে।

    সংস্থাটি সরকারি অর্থায়নে আরও তিনটি জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রকল্প প্রস্তাব তৈরি চলছে। ডিসেম্বরের মধ্যেই কেনার প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। বিএসসির এমডি কমোডর মাহমুদুল মালেক জানান, শিপইয়ার্ডে নির্মাণাধীন জাহাজ কেনার দিকেই অগ্রাধিকার দেওয়া হবে। এতে দ্রুত বহর সমৃদ্ধ হবে।

    ১৯৭২ সালের জুনে ‘এমভি বাংলার দূত’ দিয়ে যাত্রা শুরু করে বিএসসি। ১৯৮২ সালে বহরে জাহাজের সংখ্যা দাঁড়ায় ২৭, পরে বেড়ে হয় ৩৮। তবে ১৯৯১ সালের পর নতুন কোনো জাহাজ যোগ হয়নি। বর্তমানে বেসরকারি খাতে ৯৫টি জাহাজ রয়েছে। এর মধ্যে কেএসআরএম গ্রুপের ২৮, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ২৫ এবং আকিজ শিপিংয়ের ১০টি জাহাজ আছে। সংখ্যায় বিএসসির অবস্থান ষষ্ঠ।

    বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্যের বড় অংশ সমুদ্রপথে পরিবহন হয়। শুধু ২০২৪-২৫ অর্থবছরেই চট্টগ্রাম বন্দর দিয়ে ১৩ কোটি টন পণ্য পরিবহন হয়েছে। তবে এর বেশিরভাগই গেছে বিদেশি পতাকাবাহী জাহাজে। উদ্যোক্তারা বলছেন, জাহাজে বিনিয়োগ করলে তিন ধরনের সুফল মেলে—দেশি পণ্য পরিবহনে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, বিদেশি পণ্য পরিবহনে বৈদেশিক মুদ্রা আয় এবং দেশি নাবিকদের কর্মসংস্থান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.