Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সঞ্চয়পত্র লেনদেনযোগ্য করতে আলাদা বাজার তৈরির আহ্বান
    অর্থনীতি

    সঞ্চয়পত্র লেনদেনযোগ্য করতে আলাদা বাজার তৈরির আহ্বান

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সঞ্চয়পত্র কেনাবেচার জন্য আলাদা বাজার তৈরির প্রস্তাব করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, বর্তমানে সঞ্চয়পত্র বাজারের সঙ্গে আংশিকভাবে যুক্ত। তবে এটিকে পুরোপুরি লেনদেনযোগ্য করতে হবে। এতে গ্রাহকেরা উপকৃত হবেন, সেকেন্ডারি মার্কেট গড়ে উঠবে এবং তারল্য বাড়বে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এটি বাস্তবায়ন সম্ভব।

    শুধু সরকারি নয়, বেসরকারি বন্ড কেনাবেচার জন্যও আলাদা বাজার তৈরির পরামর্শ দেন গভর্নর। তার মতে, সাধারণ মানুষ সরকারি বন্ড কিনতে পারছে, যা ইতিবাচক। এখন বেসরকারি বন্ডও লেনদেনযোগ্য করা উচিত এবং সঠিক কাঠামোর আওতায় আনা দরকার। এতে রাতারাতি বন্ড মার্কেট দ্বিগুণ হবে এবং বাজার আরও সক্রিয় হবে।

    আজ সোমবার রাজধানীর উত্তরায় ‘বন্ড ও সুকুক মার্কেটের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে বিএসইসি ও ডিএসই। প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।

    গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বন্ড কেনার ক্ষেত্রে সরকারের পেনশন ব্যবস্থা দীর্ঘমেয়াদি তহবিলের উৎস হতে পারে। পাশাপাশি করপোরেট পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, বেনেভোলেন্ট ফান্ড—এসবকেও দীর্ঘমেয়াদি বিনিয়োগে ব্যবহার করা সম্ভব। সরকার চাইলে দ্রুত পদক্ষেপ নিতে পারে। এর জন্য দরকার পেনশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তিনি জোর দিয়ে বলেন, সব প্রতিষ্ঠান যেন সঠিকভাবে তহবিল গড়ে তোলে, সেটি নিশ্চিত করতে হবে।

    আহসান এইচ মনসুর আরও বলেন, বাংলাদেশের আর্থিক কাঠামো বৈশ্বিক অর্থনীতির তুলনায় ভিন্ন। বিশ্ব অর্থনীতি মূলত বন্ডনির্ভর, আর বাংলাদেশ ব্যাংকনির্ভর। বৈশ্বিকভাবে প্রায় ১৩০ ট্রিলিয়ন ডলারের বন্ড ইস্যু হয়েছে, যা বৈশ্বিক জিডিপির ১৩০ শতাংশ। দ্বিতীয় বৃহত্তম বাজার স্টক মার্কেট, যেখানে বিনিয়োগ আছে প্রায় ৯০ ট্রিলিয়ন ডলার। তৃতীয়ত মানি মার্কেট—যার আকার ৬০ ট্রিলিয়ন ডলার, অর্থাৎ বন্ড মার্কেটের অর্ধেকেরও কম।

    তিনি বলেন, আমাদের করপোরেট প্রতিষ্ঠানগুলো ব্যাংকমুখী। তারা বন্ড ইস্যু করতে চায় না, বরং ব্যাংক ঋণ নেয়। এর পেছনে কিছু সুবিধা কাজ করে। হয়তো ঋণ পরিশোধ না করার সুযোগ আছে বা রাজনৈতিক প্রভাব খাটানো যায়। এ কারণে করপোরেট সংস্কৃতি ব্যাংকনির্ভর রয়ে গেছে।

    গভর্নর আরো যোগ করেন, অধিকাংশ দেশে চাহিদা ও সরবরাহ—দুটো দিকেই বন্ড মার্কেট গড়ে ওঠে। বাংলাদেশে সরকারি বন্ডের আধিপত্য থাকলেও করপোরেট বন্ড মার্কেট কার্যত নেই বললেই চলে। সুকুক বাজারও এখনো ছোট। এ পর্যন্ত মাত্র ২৪ হাজার কোটি টাকার ছয়টি সুকুক ইস্যু হয়েছে। অথচ যমুনা সেতু, পদ্মা সেতু, মেট্রোরেল বা টোল রোডের মতো প্রকল্পগুলো থেকে আয় হচ্ছে। এসব আয়কে সিকিউরিটাইজ করলে সুকুক বাজার দ্রুত বড় করা সম্ভব। এর জন্য অর্থ মন্ত্রণালয়ে একটি বিশেষ কার্যকরী বিভাগ প্রয়োজন, যা এসব খাত নিয়ে কাজ করবে।

    গভর্নর আরও বলেন, বিমার বাজারও খুবই ছোট। বর্তমানে এটি জিডিপির মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ। ভারতে এটি ৪ শতাংশ, উন্নত দেশে ১২ শতাংশ। ফলে বিমা খাতের উন্নয়ন অপরিহার্য। অনুষ্ঠানের শেষে তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে বন্ড মার্কেট উন্নয়নে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করেছে। শিগগিরই এটি সরকারের কাছে উপস্থাপন করা হবে। প্রতিবেদনে কনভেনশনাল ও ইসলামি বন্ড (সুকুক) উভয় বাজারের জন্য নির্দিষ্ট সুপারিশ থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগ অর্থনীতিকে টেকসই ও প্রবৃদ্ধির পথে নিতে সক্ষম 

    এপ্রিল 16, 2026
    অর্থনীতি

    এক বছরে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা

    এপ্রিল 16, 2026
    অর্থনীতি

    ১৬টি দেশে নতুন শ্রমবাজার গঠনের উদ্যোগ

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.