Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, সেপ্টে. 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রথম দুই মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি
    অর্থনীতি

    প্রথম দুই মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি

    সিভি ডেস্কসেপ্টেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাজস্ব গোয়েন্দা তদন্তে কর ফাঁকি ১৮৭৪ কোটি টাকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায়ে বড় সাফল্যের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির হিসাব অনুযায়ী, জুলাই-আগস্ট সময়ে রাজস্ব আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ২১ শতাংশ বেশি। সোমবার এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    গত অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৪৫ হাজার ৫ কোটি ১৬ লাখ টাকা। ফলে এবার দুই মাসে রাজস্ব বেড়েছে ৯ হাজার ৪১৭ কোটি টাকার বেশি।

    শুধু আগস্ট মাসেই রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৮ শতাংশ। চলতি বছরের আগস্টে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ১৭৪ কোটি টাকা। আগের অর্থবছরের একই মাসে এ খাত থেকে আদায় হয়েছিল ২৩ হাজার ৮৯ কোটি টাকা। অর্থাৎ, এক মাসে আয় বেড়েছে ৪ হাজার ৮৪ কোটি টাকা।

    তথ্য অনুসারে, আগস্টে সর্বাধিক রাজস্ব এসেছে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে।

    অগাস্ট মাসে স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় হয়েছে ১১ হাজার ৮৫ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৮৩ শতাংশ বেশি। গত বছর এ খাতে আদায় হয়েছিল ৮ হাজার ২৮৩ কোটি টাকা।

    দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব এসেছে আয়কর ও ভ্রমণ কর থেকে। এ খাতে আদায় হয়েছে ৮ হাজার ৪৪২ কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ১৭ শতাংশ। আগের বছরের আগস্টে আদায় হয়েছিল ৬ হাজার ৭৯৮ কোটি টাকা।

    তবে আমদানি ও রপ্তানি পর্যায়ে শুল্ক আদায় কিছুটা কমেছে। এ খাতে আগস্টে রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮ হাজার ৭ কোটি টাকা।

    কাস্টমসে রাজস্ব কমার কারণ ব্যাখ্যা করেছে এনবিআর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইবিএএস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনের কারণে কাস্টমস হাউসের উল্লেখযোগ্য রাজস্ব সেপ্টেম্বর মাসে দেখানো হবে। ফলে আগস্টে সাময়িকভাবে ঋণাত্মক প্রবৃদ্ধি দেখা গেছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজস্ব আদায়কে আরও গতিশীল করতে করনেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিত করা এবং কর ফাঁকি শনাক্তে কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।

    এনবিআর আশা প্রকাশ করেছে, করদাতারা সময়মতো কর পরিশোধ করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    নিরপরাধ কোনো বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি, পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    সেপ্টেম্বর 10, 2026
    অর্থনীতি

    ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

    সেপ্টেম্বর 10, 2026
    আইন আদালত

    রিট খারিজ, গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    সেপ্টেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.