Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমদানি বাড়াতে এলসিতে ডলার সহায়তার আশ্বাস দিলেন গভর্নর
    অর্থনীতি

    আমদানি বাড়াতে এলসিতে ডলার সহায়তার আশ্বাস দিলেন গভর্নর

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দেশের শীর্ষ ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন, আমদানি ঋণপত্র (এলসি) খোলার জন্য পর্যাপ্ত ডলার সহায়তা দেওয়া হবে। একইসঙ্গে তিনি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান, যাতে দাম স্থিতিশীল থাকে।

    গতকাল (২২ সেপ্টেম্বর)  বাংলাদেশ ব্যাংকের সদর দফতরে বসুন্ধরা, স্কয়ার, টি কে গ্রুপ, প্রাণ-আরএফএল, স্বপ্ন, মেঘনা, নাবিল গ্রুপসহ শীর্ষ ২০ শিল্পগোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এখন আর আমদানিতে কোনো শর্ত নেই এবং ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার মজুত রয়েছে। তিনি বলেন, রমজান সামনে রেখে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধ থেকে পর্যাপ্ত আমদানি নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন গভর্নর।

    গভর্নরের বার্তা ছিল স্পষ্ট—ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী আমদানি করতে পারবেন। তবে এলসির বিল নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে। তিনি সতর্ক করেন, বিল পরিশোধে দেরি হলে ব্যাংকগুলোর ওপর চাপ পড়ে এবং বিদেশি ব্যাংকের সঙ্গে দেশের ক্রেডিট রেটিং ক্ষতিগ্রস্ত হতে পারে। বৈঠকে অংশ নেওয়া এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যবসায়ীরা দুটি দাবি উত্থাপন করেছেন—আমদানি মনিটরিং সিস্টেমের জটিলতা তুলে দেওয়া এবং একক গ্রাহকের ঋণসীমা (সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট) শিথিল করা।

    এ বিষয়ে গভর্নর বলেন, আমদানি এলসি মনিটরিং ব্যবসায়ীদের স্বার্থেই করা হয়, যাতে আন্তর্জাতিক বাজারে পণ্যের সঠিক মূল্য যাচাই হয় এবং বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং রোধ করা যায়। আর সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট শিথিল করতে হলে ব্যাংকের মূলধন বাড়াতে হবে। এজন্য উদ্যোক্তাদের নতুন করে মূলধন বিনিয়োগের প্রয়োজন হবে।

    বৈঠক শেষে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, দেশের ভোগ্যপণ্যের মজুত, আমদানির প্রয়োজনীয়তা ও সরবরাহ জটিলতা নিয়ে আলোচনা হয়েছে। গভর্নর চান, আমদানি বাড়লেও যেন মূল্যস্ফীতি না বাড়ে। এজন্য বাজার বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

    নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন বলেন, এলসি জটিলতা ও ভোগ্যপণ্যের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গভর্নর সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ব্যবসায়ীরাও প্রতিশ্রুতি দিয়েছেন, রমজানে খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

    স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ডলারের বাজার এখন স্থিতিশীল এবং কোনো ঘাটতি নেই। বাংলাদেশ ব্যাংক এখন রিজার্ভ ধরে রেখে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নামাতে চাইছে। একই সঙ্গে পণ্যের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখার দিকেও নজর দিচ্ছে।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, মূল্যস্ফীতি কমাতে হলে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। এজন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে, যাতে বাস্তব চিত্র বোঝা যায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। তিনি আরও জানান, বর্তমানে ব্যাংকগুলোতে ডলার সংকট নেই, বরং কেন্দ্রীয় ব্যাংক এখন বাজার থেকে ডলার কিনছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি, তবে রয়ে গেছে বড় চ্যালেঞ্জ

    আগস্ট 25, 2026
    বিশ্লেষণ

    সেভেন সিস্টার্স থেকে বাংলাদেশের বন্দর: আঞ্চলিক ব্যবসায়িক হাব হওয়ার সমীকরণ

    আগস্ট 25, 2026
    অর্থনীতি

    সম্পদ বিবরণী দাখিল না করায় টুকুর ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

    আগস্ট 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.