Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাচার হওয়া অর্থ ফেরানোতে বিশ্বব্যাংকের সহযোগিতার আশ্বাস
    অর্থনীতি

    পাচার হওয়া অর্থ ফেরানোতে বিশ্বব্যাংকের সহযোগিতার আশ্বাস

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নিউইয়র্ক সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে টানা একাধিক বৈঠকে অংশ নিয়ে তিনি দেশের আসন্ন নির্বাচন থেকে শুরু করে অর্থনীতি ও আন্তর্জাতিক সহযোগিতা—বিভিন্ন বিষয়ে অবস্থান তুলে ধরেছেন।

    তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য—এ প্রতিশ্রুতিও আবারও দেন প্রধান উপদেষ্টা।

    গতকাল মঙ্গলবার নিউইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। বৈঠকে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সহযোগিতা চান। তার ভাষায়, শেখ হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। সেই অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার। জবাবে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট সহায়তার আশ্বাস দেন।

    এর আগে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে রপ্তানি সুবিধা, তৈরি পোশাকের বাজার সম্প্রসারণ এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিওর সহযোগিতাও চান তিনি। এছাড়া, নেদারল্যান্ডসের রাণী দ্বিতীয় ম্যাক্সিমার সঙ্গেও বৈঠক করেন ড. ইউনূস। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সবুজ জ্বালানি খাতে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্প খাত

    জুলাই 26, 2026
    অর্থনীতি

    অর্থনীতির আকাশে অস্থিরতার মেঘ

    জুলাই 26, 2026
    অর্থনীতি

    পরিবর্তনের ছোঁয়ায় বিস্তৃত হচ্ছে দেশের রংশিল্প

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.