Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বায়োটেক উদ্ভাবনে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ
    অর্থনীতি

    বায়োটেক উদ্ভাবনে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 27, 2025সেপ্টেম্বর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের টেকসই সমাধানের জন্য বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

    আজ শুক্রবার রাজধানীতে শুরু হওয়া ষষ্ঠ আন্তর্জাতিক স্বাস্থ্য ও কৃষি বিষয়ক বায়োটেকনোলজি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশ বায়োটেকনোলজিস্টস। সহযোগিতায় রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। সম্মেলনের প্রতিপাদ্য— ‘পরিবেশগত চ্যালেঞ্জ ও টেকসই স্বাস্থ্য ও কৃষির জন্য প্রতিকার।’

    প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা বায়োটেকনোলজির বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এখনই এই সুযোগ কাজে লাগাতে হবে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় আজ স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাস্থ্য ও কৃষিখাতে বায়োটেকনোলজি হতে পারে কার্যকর সমাধান। তিনি আরও বলেন, কৃষিকে বাদ দিয়ে স্বাস্থ্যসেবা কল্পনা করা যায় না। আবার পরিবেশগত স্থায়িত্ব ছাড়া খাদ্য নিরাপত্তা সম্ভব নয়। এই আন্তঃসম্পর্কই আমাদের পথ দেখাবে।

    ড. আবরার উল্লেখ করেন, উচ্চফলনশীল ও সহনশীল ধানের জাত উদ্ভাবন, দেশে করোনা পরীক্ষার কিট উৎপাদন এবং বর্জ্য ব্যবস্থাপনায় মাইক্রোবিয়াল প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যে বাংলাদেশের সাফল্যের গল্প। এসব উদাহরণ আমাদের আরও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। তিনি বলেন, বিজ্ঞানকে যুক্ত করতে হবে সুশাসনের সঙ্গে। উদ্ভাবনকে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে আর নীতিকে প্রতিশ্রুতির সঙ্গে মিলিয়ে নিতে হবে। এ সম্মেলন কেবল বিজ্ঞানীদের সমাবেশ নয়, বরং সরকার, একাডেমিয়া, শিল্প ও নাগরিক সমাজের জন্যও এক গুরুত্বপূর্ণ আহ্বান।

    ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, একটি জাতীয় বায়োটেক উদ্ভাবন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে। দেশীয় ও প্রবাসী বিজ্ঞানীদের সমন্বয়ে এই প্রতিষ্ঠান একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বায়োটেক হাবে রূপান্তর করবে।

    এ ছাড়া তিনি একটি জাতীয় বায়োটেক ডাটা ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দেন। সেখানে ক্লিনিক্যাল রেকর্ড থেকে শুরু করে উদ্ভিদ ও প্রাণীর জিনোম তথ্য পর্যন্ত মানসম্মত ডেটা সংরক্ষিত থাকবে। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ব্লকে বড় লেনদেন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকে কি ফিরছে বিতাড়িত মালিকরা?

    এপ্রিল 26, 2026
    বাংলাদেশ

    ছেলের মৃত্যুসংবাদ শোনার ৪ ঘণ্টা পর মারা গেলেন মা

    এপ্রিল 26, 2026
    বাংলাদেশ

    ১১ দপ্তরে ডিজি ও ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপন জারি

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.