Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্ধারিত সময়ের আগেই বাজেট সংশোধন সম্পন্ন করবে সরকার
    অর্থনীতি

    নির্ধারিত সময়ের আগেই বাজেট সংশোধন সম্পন্ন করবে সরকার

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি অর্থবছরের বাজেট সংশোধন স্বাভাবিক সময়ের দুই মাস আগেই শেষ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সাধারণত বাজেট সংশোধন করা হয় মার্চ মাসে, তবে এবার তা জানুয়ারিতেই সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।

    অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কারণে তখন সরকার পরিবর্তনের সময় নানা কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। তাই বাজেট সংশোধনের কাজ আগে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একই প্রশাসন এবং একই অর্থ উপদেষ্টা বাজেট প্রণয়ন ও সংশোধন—দুটো কাজই সম্পন্ন করবেন। একজন ঊর্ধ্বতন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, “সরকার পরিবর্তনের প্রক্রিয়া শিগগির শুরু হবে। তাই আমরা চাই বাজেট সংশোধনের কাজ আগে শেষ করতে।” জানা গেছে, এ বিষয়ে সম্প্রতি অর্থ বিভাগ পরিকল্পনা কমিশনকে চিঠি দিয়েছে। এতে আগাম বাজেট সংশোধনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আগামী মাস থেকে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বাজেট বাস্তবায়নের আপডেট পাঠাতে নির্দেশ দেওয়া হবে।

    নভেম্বরের মাঝামাঝি সমন্বয় পরিষদের বৈঠক করার পরিকল্পনাও রয়েছে। সাধারণত এই বৈঠক হয় ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। অর্থমন্ত্রী এই বৈঠকের সভাপতি থাকেন। এখানে রাজস্ব, ব্যয়, আর্থিক নীতি, মুদ্রানীতি এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে পরবর্তী অর্থবছরের বাজেটের খসড়ার রূপরেখাও প্রস্তুত করা হয়। এর আগে চলতি মাসের শুরুতে অর্থ মন্ত্রণালয় সব মন্ত্রণালয় ও বিভাগকে চলতি বাজেটের আওতায় গৃহীত কর্মসূচি যথাসময়ে বাস্তবায়নের জন্য নির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা নিতে নির্দেশ দিয়েছে। এছাড়া, রাজস্ব আহরণ ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে এবং সরকারের নগদ অর্থ ব্যবস্থাপনা নিশ্চিত করতে মন্ত্রণালয়ভিত্তিক বাস্তবায়ন পরিকল্পনা করার ওপরও জোর দেওয়া হয়েছে।

    অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাজেট বাস্তবায়ন সাধারণত প্রথম ছয় মাসে মন্থর থাকে। আবার শেষ তিন মাসে হঠাৎ ব্যয়ের চাপ বেড়ে যায়। এতে অনেক ক্ষেত্রে সরকারি ব্যয়ের মান নিয়ন্ত্রণ করা যায় না। তাড়াহুড়া করে খরচ মেটাতে গিয়ে অনিয়ন্ত্রিত ঋণের চাপও বেড়ে যায়, যা আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে বড় বাধা হয়ে দাঁড়ায়। এ কারণে মন্ত্রণালয়গুলোকে প্রতি ত্রৈমাসিক শেষে বাজেট বাস্তবায়নের মূল্যায়ন প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, আন্দোলনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকার চলতি অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে। এটি আগের সরকারের ঘোষিত ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট থেকে কিছুটা কম। উচ্চ মুদ্রাস্ফীতি ও কমতে থাকা বৈদেশিক বিনিয়োগের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় এই বাজেট তুলনামূলকভাবে সংযত রাখা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    টনপ্রতি ২৫.৭৫ ডলার বেশি দামে মার্কিন গম আমদানির অনুমোদন

    নভেম্বর 27, 2026
    বাংলাদেশ

    ঢাকার আবাসন সংকট কমাতে কেরানীগঞ্জে গড়ে উঠবে নতুন শহর

    নভেম্বর 27, 2026
    বাংলাদেশ

    আড়াই মাসেই গোলাপি বাসে ২৮ লাখ টাকা লোকসান

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.