Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আসিয়ানে নতুন সদস্য তিমুর–লেস্তে
    অর্থনীতি

    আসিয়ানে নতুন সদস্য তিমুর–লেস্তে

    মনিরুজ্জামানUpdated:অক্টোবর 28, 2025অক্টোবর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ঢাকায় তিমুর-লেস্তের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ১১তম সদস্য হিসেবে যুক্ত হলো তিমুর-লেস্তে। গতকাল (রবিবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিমুর-লেস্তের পতাকা অন্যান্য সদস্য দেশের পতাকার পাশে উত্তোলন করা হয়। বাংলাদেশে এই তথ্য নিশ্চিত করেছেন তিমুর-লেস্তের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ।

    বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে, নতুন সদস্য দেশের যোগদানের ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও শক্তিশালী হবে।

    ঢাকায় কুতুবউদ্দিন আহমেদ এই অর্জনকে স্বাগত জানিয়ে বলেন, “তিমুর-লেস্তের আসিয়ানে যোগদান দেশটির জনগণের জন্য ঐতিহাসিক অর্জন। বাংলাদেশের জন্য এটি নতুন সম্পর্ক গড়ার সুবর্ণ সুযোগ। আমি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে চাই এবং তিমুর-লেস্তের উন্নয়নযাত্রায় বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী। তিমুর-লেস্তেতে বাংলাদেশের শিল্প উন্নয়ন, টেকসই উৎপাদন ও প্রযুক্তিগত দক্ষতার প্রচারে কাজ করে যাচ্ছি।”

    বিশেষজ্ঞরা মনে করছেন, তিমুর-লেস্তের আসিয়ান সদস্যপদ বাংলাদেশের জন্য নতুন বাণিজ্য এবং বিনিয়োগের পথ খুলে দেবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়বে। পাশাপাশি দুই দেশের মধ্যে শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রেও সহযোগিতা বাড়ার সুযোগ তৈরি হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ১৭ মে পর্যন্ত দেওয়া যাবে আয়কর রিটার্ন

    মে 15, 2026
    অর্থনীতি

    শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের বড় বাজেট পরিকল্পনা

    মে 15, 2026
    অর্থনীতি

    ১১ জুন সংসদে পেশ হবে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট

    মে 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.