Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কর-জিডিপি অনুপাত বাড়াতে এফবিসিসিআই’র স্পষ্ট প্রস্তাব
    অর্থনীতি

    কর-জিডিপি অনুপাত বাড়াতে এফবিসিসিআই’র স্পষ্ট প্রস্তাব

    মনিরুজ্জামানমার্চ 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দেশের বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করতে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে একগুচ্ছ নীতিগত প্রস্তাব দিয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

    সংগঠনটি সুদের হার যৌক্তিকীকরণ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, ওয়ান স্টপ সার্ভিসের পূর্ণ বাস্তবায়ন, বন্দর ও লজিস্টিকস ব্যবস্থাপনা আধুনিকায়ন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং রপ্তানি বহুমুখীকরণে অগ্রাধিকার খাত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছে।

    গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকালেই মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খান।

    সভায় বক্তারা বলেন, দেশের রাজস্ব আহরণ বাড়াতে হলে করের হার বাড়ানোর পরিবর্তে করের আওতা সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে করনীতি ও প্রশাসনে অটোমেশন ও সমন্বিত ডিজিটাল ব্যবস্থার বাস্তবায়ন জরুরি। এতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং রাজস্ব ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। এই উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।

    সভাপতির বক্তব্যে মো. আবদুর রহিম খান বলেন, সরকার দেশের কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে রাজস্ব বাড়ানোর মানে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত কর চাপানো নয়। বরং করের আওতা বাড়িয়ে রাজস্ব আহরণ বৃদ্ধি করা হবে।

    তিনি আরও জানান, বেসরকারি খাতের যৌক্তিক সুপারিশগুলো জাতীয় রাজস্ব বোর্ডের ৪৬তম পরামর্শক কমিটির সভায় এফবিসিসিআই উপস্থাপন করবে।

    এর আগে স্বাগত বক্তব্যে এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর বলেন, এমন এক সময়ে বাজেট প্রণয়ন করা হচ্ছে যখন বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল, জ্বালানি বাজার অনিশ্চিত এবং বিনিয়োগ পরিস্থিতি অনিশ্চিত। তাই নতুন সরকারের জন্য এবারের বাজেট প্রণয়ন চ্যালেঞ্জিং হবে। তিনি ব্যবসায়ী সমাজকে বাস্তবসম্মত প্রস্তাবনা দিয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

    সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ও এফবিসিসিআই’র বাজেট এক্সপার্ট কমিটির সদস্য ফরিদ উদ্দিন ও আমিনুর রহমান, সংগঠনটির সাবেক পরিচালকরা, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা এবং এফবিসিসিআই’র কর্মকর্তা বৃন্দ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পাবনায় চালুর আগেই অচল অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প, চুরি হয়েছে যন্ত্রাংশ

    আগস্ট 3, 2026
    অর্থনীতি

    স্বল্পসুদের ঋণেই কি ঘুরে দাঁড়াবে চামড়া শিল্প?

    আগস্ট 3, 2026
    অর্থনীতি

    ডিজিটাল লেনদেনে বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলা কিউআরের ১ শতাংশ মাশুল

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.