Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের পূর্ণ বৃত্তি দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষা

    সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের পূর্ণ বৃত্তি দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

    নিউজ ডেস্কআগস্ট 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

    আজ বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর একটি কলেজে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন উপাচার্য। বিভিন্ন দেশের গবেষক, মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনের তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    উপাচার্য জানান, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আড়াই হাজারেরও বেশি কলেজ এবং প্রায় ৪০ লাখ শিক্ষার্থী রয়েছেন। প্রায় ৫০টি বিষয়ে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনাকারী এই বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। তিনি উল্লেখ করেন, গত বছরের জুলাই-আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের অনেক শিক্ষার্থী মানসিক আঘাত ও ট্রমার মধ্য দিয়ে গেছেন। এই বাস্তবতা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, দক্ষ কাউন্সেলিং ব্যবস্থা এবং পর্যাপ্ত সংখ্যক পেশাদার মনোবিজ্ঞানী তৈরি করা এখন সময়ের জরুরি দাবি বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা ছাড়া টেকসই মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়, আর এই লক্ষ্য সামনে রেখেই বিশ্ববিদ্যালয়টি মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও দক্ষ জনবল তৈরিতে দীর্ঘমেয়াদি একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

    উপাচার্য আরও জানান, দেশে বর্তমানে কাউন্সেলিং, ফলিত ও সমাজ মনোবিজ্ঞানী পেশাজীবীদের তীব্র সংকট বিরাজমান। তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান চাহিদা অনুযায়ী অন্তত ৩০ হাজার মনোবিজ্ঞানী প্রয়োজন হলেও বাস্তবে কর্মরত আছেন মাত্র প্রায় ৩০০ জন। এই বিশাল ঘাটতি দূর করতে দেশের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধাপে ধাপে কাউন্সেলিং সেবা চালু এবং প্রয়োজনীয় সংখ্যক দক্ষ মনোবিজ্ঞানী তৈরির উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান তিনি।

    সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সার্কের মহাসচিব, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন পরিচালকসহ বিভিন্ন দেশের একাধিক শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    ভারতের আইসিসিআর বৃত্তি পেলেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী

    আগস্ট 5, 2026
    শিক্ষা

    কোচিংয়ের জাল এখন গ্রামেও

    আগস্ট 4, 2026
    শিক্ষা

    চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.