Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে ফলাফল
    শিক্ষা

    সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে ফলাফল

    নিউজ ডেস্কআগস্ট 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এসএসসি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমেও সহজেই নিজেদের ফলাফল জানতে পারবেন।

    শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত দুটি ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকে নিজেদের ফল দেখতে পারবেন। পাশাপাশি যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই, তারা মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমেও দ্রুত ফলাফল সংগ্রহ করতে পারবেন।

    সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে খুদে বার্তায় এসএসসি, এরপর একটি ফাঁকা স্থান দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, এরপর রোল নম্বর এবং সর্বশেষ ২০২৫ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

    মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি, এরপর মাদ, তারপর রোল নম্বর ও ২০২৫ লিখে একই নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের এসএসসি, এরপর কার, তারপর রোল নম্বর ও ২০২৫ লিখে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে।

    প্রতিটি খুদে বার্তার জন্য ভ্যাট ও করসহ ১ টাকা ৩৯ পয়সা কেটে নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    চলতি বছরের ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ২০ মে শেষ হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

    বোর্ডভিত্তিক হিসাবে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।

    দীর্ঘ প্রতীক্ষার পর আগামী সোমবার (১০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটবে। এরপরই শুরু হবে কলেজে ভর্তি কার্যক্রমের প্রস্তুতি। তাই ফল প্রকাশের সময় অনলাইনে অতিরিক্ত চাপ থাকতে পারে। সে ক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় চেষ্টা করা অথবা খুদে বার্তার মাধ্যমে ফল জানার বিকল্প পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    সন্দেহের মুখে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা

    আগস্ট 9, 2026
    শিক্ষা

    এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হবে আগামীকাল সকাল ১০টায়

    আগস্ট 9, 2026
    সম্পাদকীয়

    উপাচার্য নেই, মালিক আছে—বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অদৃশ্য ক্ষমতার গল্প

    আগস্ট 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.