‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’-কে ঘিরে দেশব্যাপী প্রচার কার্যক্রম আরও জোরদার করতে উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে লোগো, মাসকট, ব্যানার-ফেস্টুন প্রদর্শনসহ সাত দফা নির্দেশনা জারি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত একটি পরিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাম্প্রতিক এক সভায় এই প্রতিযোগিতার প্রচারণা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শারীরিক শিক্ষা উপ-পরিচালকের স্বাক্ষরে জারি করা এই পরিপত্রে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিযোগিতার লোগো, মাসকট এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন ইতিমধ্যে মাঠপর্যায়ে পাঠানো হয়েছে, যা নির্দিষ্ট লিংকের মাধ্যমে সংগ্রহ করে স্কুল-কলেজের প্রধান ফটক বা দর্শনীয় স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে এই প্রচারণা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে পরিপত্রে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য দেওয়া সাতটি নির্দেশনার মধ্যে রয়েছে—
২. প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে ড্রপডাউন ব্যানার প্রদর্শন করতে হবে।
৩. শিক্ষা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ে অফিসগুলো তার আওতাধীন এলাকায় দর্শনীয় অথবা গুরুত্বপূর্ণ স্থানে লোগো, মাসকট, ড্রপডাউন-গেইট ব্যানার ও ফেস্টুন লাগানোর প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।৪. প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে।
৬. শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করতে হবে।
৭. সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজেস্ব ওয়েবসাইটে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সম্পর্কে প্রচারণা চালাতে হবে।
এ ছাড়া প্রতিটি শ্রেণির পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের বিষয়টি অবহিত করা, প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করা, প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো এবং নিজস্ব ওয়েবসাইটে প্রতিযোগিতা সম্পর্কে তথ্য প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে পরিপত্রে।

