Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কর্মচারীদের আন্দোলনে অচল জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্য অবরুদ্ধ, তিন দিন সব অফিস বন্ধ
    শিক্ষা

    কর্মচারীদের আন্দোলনে অচল জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্য অবরুদ্ধ, তিন দিন সব অফিস বন্ধ

    নিউজ ডেস্কনভেম্বর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কর্মচারীদের আন্দোলন ঘিরে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। আদালতের নির্দেশে চাকরিতে ফিরে আসা ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বেতন বৈষম্য দূরের দাবিতে সোমবার মূল ফটকে তালা দিয়ে ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। এতে উপাচার্যসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী ভেতরে আটকা পড়েন। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের জন্য সব অফিস বন্ধ ঘোষণা করেছে।

    সোমবার সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছিল। আন্দোলনকারীরা সকালে ঘেরাও ও অবস্থান কর্মসূচি শুরু করেন। একই সময়ে আন্দোলনের বিপরীতে পাল্টা কর্মসূচি নিয়ে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ মিছিল নিয়ে মূল ফটকের দিকে যাওয়ার চেষ্টা করে। তখন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের ধাওয়া দিলে মিছিলকারীরা একাডেমিক ভবনের দিকে সরে যান। সেখানে তাঁরা কোণঠাসা অবস্থায় অবস্থান নেন।

    বিকেল তিনটার দিকে আন্দোলনকারীরা মূল ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস অবরোধ করেন। ফলে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহসহ ভেতরে থাকা সবাই আটকা পড়েন। বাইরে থেকে কোনো যানবাহন ক্যাম্পাসে ঢুকতে বা বের হতে পারেনি। আন্দোলনকারীরা বস্তা ও পুরোনো পত্রিকা বিছিয়ে উপাচার্যের দপ্তরের সামনে বসে ও শুয়ে রাত কাটান।

    উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনায় বসে। রাত ১১টা ৩৭ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. শফিকুল ইসলাম জানান, উপাচার্যসহ অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবেন। তাঁর ভাষ্য, বিষয়টির একটি শান্তিপূর্ণ সমাধান হয়েছে। এর আগেই সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে রাত পৌনে ১২টার দিকে উপাচার্য ক্যাম্পাস ত্যাগ করেন।

    বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর রাত ১১টা ২৩ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তটি জানায়। এর আগে রাত ১১টা ১৫ মিনিটে মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলনসংক্রান্ত কার্যক্রম এই বন্ধের আওতার বাইরে থাকবে। বিজ্ঞপ্তিতে ৯৮৮ জনের জ্যেষ্ঠতা, পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা ও বেতন স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে কিছু বলা হয়নি।

    আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের নির্দেশে চাকরিতে ফিরলেও তাঁরা দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা ও বর্তমান বেতন স্কেলের সুবিধা পাচ্ছেন না। প্রায় ১৪ বছর চাকরির বাইরে থাকার সময়কে ‘অসাধারণ ছুটি’ হিসেবে গণ্য করে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার কথা থাকলেও বাস্তবে তাঁদের ২০১২ সালের বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে।

    তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বিপুল উন্নয়ন ব্যয় হলেও প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে পুনর্বহাল হওয়া ৯৮৮ জনের ন্যায্য পাওনা মেটাতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

    আন্দোলনকারী এই কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ হয়েছিল ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্টের মধ্যে। ২০১২ সালে তাঁদের চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ চাকরিচ্যুতদের মধ্যে জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেন। আদালত চাকরিচ্যুতির সময়কে ‘অসাধারণ ছুটি’ হিসেবে গণ্য করার কথা বলে। তবে বেতন-ভাতা নির্ধারণের বিষয়টি মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল।

    এখানেই সমস্যার মূল জট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আদালত পুনর্বহালের নির্দেশ দিলেও বেতন ও জ্যেষ্ঠতা নির্ধারণের দায়িত্ব কর্তৃপক্ষের হাতে থাকায় সুস্পষ্ট সিদ্ধান্ত আসেনি। আর সেই সিদ্ধান্তহীনতা থেকেই দীর্ঘদিনের ক্ষোভ এখন রাস্তায় নেমে এসেছে। তিন দিনের বন্ধে উত্তেজনা সাময়িক কমলেও দাবি পূরণ না হলে পরিস্থিতি আবার জটিল হতে পারে। শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক সেবার ওপর এর প্রভাব কতটা পড়বে এবং কর্তৃপক্ষ আন্দোলনকারীদের দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    ঋণের ফাঁদে নিঃস্ব রাজশাহীর ১০ পরিবার, রাতের আঁধারে বাড়ি ছেড়ে আত্মগোপনে সপরিবারে

    নভেম্বর 19, 2026
    শিক্ষা

    কারিগরি শিক্ষায় বেহাল দশা, অর্ধেকের বেশি আসন ফাঁকা

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.