Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৭৩ লাখ ছাত্রী পাবে উপবৃত্তি: সুবিধাভোগী প্রায় ১ কোটি, শিক্ষায় নতুন আশা
    শিক্ষা

    ৭৩ লাখ ছাত্রী পাবে উপবৃত্তি: সুবিধাভোগী প্রায় ১ কোটি, শিক্ষায় নতুন আশা

    নিউজ ডেস্কনভেম্বর 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মেয়েদের পড়াশোনার পথে আর্থিক বাধা কমাতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে আনা হচ্ছে উপবৃত্তির আওতায়। পাশাপাশি তারা বিনাবেতনে পড়ার সুযোগও পাবে। নতুন ব্যবস্থায় ছাত্রীসহ মোট সুবিধাভোগী দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজার, অর্থাৎ প্রায় এক কোটি।

    ২০২৬-২৭ অর্থবছরের প্রাক্কলন অনুযায়ী, সুবিধা পাবে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী। দারিদ্র্যভিত্তিক প্রচলিত যাচাইয়ের মাধ্যমে ২৬ লাখ ১২ হাজার ছাত্রও কর্মসূচিতে থাকবে। এ অর্থবছরে শুধু উপবৃত্তি খাতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।

    গত অর্থবছরে কর্মসূচির সুবিধাভোগী ছিল ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ৩৯ লাখ ১৬ হাজার এবং ছাত্র ২৬ লাখ ৯ হাজার। নতুন হিসাবে সুবিধাভোগী বাড়ছে ৩৪ লাখ ৯ হাজার। প্রায় পুরো বৃদ্ধিই ছাত্রীদের ক্ষেত্রে। তাদের সংখ্যা বাড়ছে ৩৪ লাখ ৬ হাজার, যা আগের তুলনায় প্রায় ৮৭ শতাংশ বেশি। এতে স্পষ্ট, সম্প্রসারিত কর্মসূচির মূল গুরুত্ব নারী শিক্ষায়।

    সরকার বলছে, উদ্যোগটির লক্ষ্য মেয়েদের শিক্ষার প্রসার, ঝরে পড়া কমানো ও বাল্যবিবাহ রোধ। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তাও জোরদার করা হবে। বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সমন্বিত উপবৃত্তি কর্মসূচির পরিধি বাড়ানো হচ্ছে। নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার শিক্ষা-সংক্রান্ত লক্ষ্য অর্জনেও এটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

    প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেন, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত উপবৃত্তি কর্মসূচি নারী শিক্ষার ইতিহাসে বড় মাইলফলক। প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশে সহায়তা পৌঁছানোয় মেয়েদের ঝরে পড়া উল্লেখযোগ্যভাবে কমেছিল। শিক্ষায় তাদের অংশগ্রহণের অগ্রগতি এখনো অব্যাহত রয়েছে।

    তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সেই ধারাবাহিকতায় সারা দেশে শতভাগ ছাত্রীর উপবৃত্তি আবার চালু হতে যাচ্ছে। তাঁর মতে, এতে প্রান্তিক ও দরিদ্র পরিবারের শিক্ষাব্যয়ের চাপ কমবে। মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ হবে। বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর আর্থসামাজিক ক্ষমতায়নও ত্বরান্বিত হবে।

    শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা বিস্তার, শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ার উদ্যোগও দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন এই উপদেষ্টা।

    কর্মসূচির সম্প্রসারণে গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্ত হয়। ১১ নভেম্বর অর্থ বিভাগ সংশ্লিষ্ট প্রকল্প দলিল অনুমোদন করে। পরদিন ১২ নভেম্বর প্রশাসনিক অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির কর্মকর্তা অধ্যাপক সাদেক আহমেদ খান জানান, শতভাগ ছাত্রীকে সুবিধা দিতে চূড়ান্ত অনুমোদন ও অর্থছাড় হয়েছে।

    শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশাধিকার বাড়ানো ও শিক্ষার্থী ধরে রাখার এ প্রকল্পের চতুর্থ সংশোধনীতে ব্যয় বেড়েছে ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা। আগের অনুমোদিত ১৮ হাজার ৮০ কোটি ২৫ লাখ থেকে মোট ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ ২০১৮ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্তই থাকছে।

    ২০২৬ সালের জুন পর্যন্ত ব্যয় হয়েছে ১৩ হাজার ৭৬২ কোটি ৩৫ লাখ টাকা। আর্থিক অগ্রগতি প্রায় ৭৪ শতাংশ। চলতি অর্থবছরে পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৭০৬ কোটি ৭৮ লাখ টাকা, যার প্রায় সবই উপবৃত্তি খাতের।

    অর্থ বিভাগের নির্ধারিত হারে শ্রেণিভেদে মাসিক উপবৃত্তি ২০০ থেকে ৪০০ টাকা। টিউশন ফি ৩৫ থেকে ৮০ টাকা। দশম থেকে দ্বাদশ শ্রেণিতে পরীক্ষার ফি ও বই কেনার জন্য ১ হাজার থেকে দেড় হাজার টাকার ব্যবস্থাও রয়েছে। শিক্ষার্থীপ্রতি বার্ষিক ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮২০ থেকে ৭ হাজার ২৬০ টাকা।

    সব ছাত্রীকে আওতায় আনা হলেও দারিদ্র্য-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। তবে সেই যাচাইয়ের কারণে কোনো ছাত্রী বাদ পড়বে না। তথ্যগুলো তথ্যভান্ডার ও গবেষণায় ব্যবহৃত হবে। অসচ্ছল পরিবারের ছাত্রদের ক্ষেত্রে খানা আয় ও ব্যয় জরিপ ২০২২-এর ভিত্তিতে ৩০টি প্রশ্নের নম্বর বিবেচনায় বাছাই চলবে। প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা বিশেষ অগ্রাধিকার ও শতভাগ উপবৃত্তি পাবে।

    অনগ্রসর এলাকার জন্যও থাকছে বাড়তি সুবিধা। আগের ১০টির সঙ্গে নতুন ১২টি যুক্ত হওয়ায় মোট ২২টি উপজেলার যোগ্য সব ছাত্রছাত্রী উপবৃত্তি পাবে। উপজেলাগুলো হলো নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা।

    উপবৃত্তি অব্যাহত রাখতে শিক্ষার্থীদের কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে। বার্ষিক পরীক্ষায় পেতে হবে অন্তত ৪৫ শতাংশ নম্বর। শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকার শর্তও রয়েছে।

    টাকা পাঠানো হবে সরকার থেকে সরাসরি ব্যক্তির হিসাবে। জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপসহ বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম যাচাই করা হবে। এরপর সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে অর্থ যাবে।

    পুরোনো সুবিধাভোগী ছাত্রীদের নতুন হিসাব খুলতে হবে না। নতুনদের মা-বাবা বা অভিভাবকের পরিচয়পত্র ও নিবন্ধিত সিম দিয়ে পরিচয় যাচাই করে হিসাব খোলা যাবে। যৌথ স্কুল ব্যাংকিং হিসাবের সুযোগও রয়েছে, যা শিক্ষার্থীর বয়স ১৮ হলে হালনাগাদ করতে হবে।

    কর্মসূচির পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানান, উপবৃত্তি, টিউশন ও পাবলিক পরীক্ষার ফি এবং বই কেনার অর্থ সরাসরি পাঠানো হবে। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে। আগের দুই অর্থবছরে সফটওয়্যার ও তথ্য জটিলতায় বঞ্চিত প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া পরিশোধের উদ্যোগও নেওয়া হয়েছে।

    চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর কিস্তি বিতরণের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ চলছে। রাজধানী থেকে মফস্বল পর্যন্ত সব ছাত্রী এবং দরিদ্র্য ও মেধার ভিত্তিতে নির্বাচিত ছাত্ররা সুবিধা পাবে। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি এবং একাদশ শ্রেণির বই কেনার অর্থও এই কার্যক্রমের অন্তর্ভুক্ত।

    তবে বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে বেশি বেতন নেওয়া কিছু প্রতিষ্ঠানের অনীহা। উপপরিচালক অধ্যাপক সাইফুল আলম জানান, রাজধানীর নামী ও বিভাগীয় শহরের বড় অনেক প্রতিষ্ঠান কর্মসূচিতে যুক্ত হতে বা তথ্য দিতে চায় না। এতে সেখানকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হতে পারে। তিনি বাধ্যতামূলক নির্দেশনা জারির প্রয়োজনীয়তার কথা বলেন।

    বড় পরিসরের এই উদ্যোগ সফল করতে সঠিক তথ্য, যোগ্য সব প্রতিষ্ঠানের অংশগ্রহণ ও সময়মতো অর্থ পৌঁছানো গুরুত্বপূর্ণ। এসব নিশ্চিত করা গেলে লাখো পরিবারের আর্থিক চাপ কমবে, আর মেয়েদের স্কুলে থাকার সুযোগ আরও শক্তিশালী হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ৩৪ দেশের সঙ্গে চুক্তি, ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা

    নভেম্বর 28, 2026
    শিক্ষা

    যোগ-ভাগেই হিমশিম তৃতীয় থেকে নবম শ্রেণীর ৬২% শিক্ষার্থী, কোন পথে শিশুদের গণিত শিক্ষা?

    নভেম্বর 28, 2026
    বাংলাদেশ

    কারাবন্দী মায়ের মুক্তি চেয়েছিল তূর্য, শেষ পর্যন্ত সন্তানের নিথর দেহই গেল কারাগারে

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.