Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলন তীব্র, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
    শিক্ষা

    শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলন তীব্র, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

    এফ. আর. ইমরাননভেম্বর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলন তীব্র। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি বিদ্যালয়গুলোতে তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন।

    প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগও দাবি করেছে। সংগঠনটির পক্ষ থেকে শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

    দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষকরা ছড়িয়ে-ছিটিয়ে বসে ও দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা অনুপস্থিত। সেখানে থাকা একজন ব্যক্তি নিজেকে বিদ্যালয়ের পিয়ন পরিচয় দিয়ে জানান, “শিক্ষকরা আন্দোলনে গেছেন, তাই ক্লাস বন্ধ।”

    গতকাল শনিবার বিকেলে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশি লাঠিপেটা, কাঁদানে গ্যাস শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে শতাধিক শিক্ষক আহত হন।

    শিক্ষকেরা অভিযোগ করেন, পুলিশ হামলা চালিয়েছে বিনা উসকানিতে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষকেরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোলে তাদের ছত্রভঙ্গ করা হয়।

    শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তার অংশ হিসেবে আজ তারা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান এবং বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন।

    বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫,৫৬৭টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৬ লাখের বেশি, শিক্ষক আছেন ৩ লাখ ৮৩ হাজার ৬২৪ জন। এর মধ্যে সহকারী শিক্ষক রয়েছেন প্রায় সাড়ে ৩ লাখ।

    সহকারী শিক্ষকেরা বর্তমানে জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। তারা দাবী করছেন বেতন ১০ম গ্রেডে উন্নীত করতে। এছাড়া তাদের অন্য দুটি দাবি হলো শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারপতিদের গবেষণা সহায়তায় কমিটি গঠনের নির্দেশ

    আগস্ট 12, 2026
    বাংলাদেশ

    লোডশেডিংয়ের ক্ষোভ থেকে বাঁচতে পুলিশি নিরাপত্তা চাইছে বিদ্যুৎ অফিস

    আগস্ট 12, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশে আরও ৫০০ কোটি ডলার বিনিয়োগের ইঙ্গিত মার্কিন ব্যবসায়ীদের

    আগস্ট 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.