Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পকে সমর্থন করে ‘টোটাল কিলার’ হিসেবে আখ্যা দিয়ে প্রশংসায় ভাসালেন কঙ্গনা
    বিনোদন

    ট্রাম্পকে সমর্থন করে ‘টোটাল কিলার’ হিসেবে আখ্যা দিয়ে প্রশংসায় ভাসালেন কঙ্গনা

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 7, 2024নভেম্বর 6, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিনিরা পেতে যাচ্ছে তাদের ৪৭তম প্রেসিডেন্ট। অপেক্ষা আর মাত্র কিছু সময়ের। এবারের নির্বাচন আন্তর্জাতিকভাবে নানা ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ। তাই তো গোটা পৃথিবীর চোখ ছিল এই নির্বাচনকে ঘিরে।

    ভারতীয়দের কাছে এবারের মার্কিন নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল। পাঁচ বছর আগে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখনই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সখ্যতা প্রকাশ পেয়েছিল। যারফলে ভোটের মাঠে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের তৎপরতা ছিল নজরকাড়া।

    অপরদিকে ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতৃত্বসহ দলটির কর্মী-সমর্থকরা প্রথম থেকেই ট্রাম্পকে সমর্থন দিয়ে আসছেন। কিন্তু ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস হলেন ভারতীয় বংশোদ্ভূত। যার ফলে দুই অংশে কমবেশি আগ্রহ ছিল ভারতীয়দের।

    পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় গিয়েছিলেন ট্রাম্প। সেখানে নির্বাচনী প্রচারের সময় চলতি বছরের জুলাইয়ে গুলিবিদ্ধ হন তিনি। তার বক্তৃতা শোনার জন্য প্রচুর মানুষ এসেছিল। মঞ্চে উঠে ট্রাম্প বক্তৃতা শুরু করার পরই গুলি ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। দেখা যায়, ট্রাম্পের মুখে ও ডান দিকের কানের পাশ থেকে রক্ত বেরোচ্ছে।

    সেই অবস্থায়ই উঠে দাঁড়িয়ে হাত মুঠো করে আকাশের দিকে ছোড়েন ডেনাল্ড ট্রাম্প। সেই ছবি নিমেষে ভাইরাল হয় নেটদুনিয়ার আনাচে-কানাচে। সভায় উপস্থিত বাকিরাও বসে পড়েন। দ্রুত সেখান থেকে তার নিরাপত্তারক্ষীরা ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান। কিন্তু ট্রাম্পের আহত হবার ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায় জুড়ে তাতে সেই ছবি দিয়ে টি-শার্ট ও বিক্রি হয় আমেরিকায়।

    মার্কিন নির্বাচন নিয়ে বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত খোলাখুলি সমর্থন জানালেন ডোনাল্ড ট্রাম্পকে। তাকে আখ্যা দিলেন ‘টোটাল কিলার’ হিসেবে পাশাপাশি ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন কঙ্গনা।

    কঙ্গনা ইনস্টাগ্রামে পেনসিলভানিয়ার সমাবেশে ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ছবিসহ পোষ্ট করে লেখেন, আমি এই সময় আমেরিকা থাকলে ট্রাম্পকে ভোট দিতাম। গুলি লাগার পর উঠে দাঁড়িয়ে ভাষণ শেষ করেছেন যেভাবে, এক কথায় ‘টোটাল কিলার’।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ধর্ম

    ঈদে মিলাদুন্নবী: জন্মস্মরণ, ইতিহাসের বিতর্ক এবং নবীর আদর্শে ফিরে যাওয়ার প্রশ্ন

    আগস্ট 26, 2026
    বাংলাদেশ

    মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব

    আগস্ট 26, 2026
    সম্পাদকীয়

    খেলাপি ঋণ আদায়ের মারপ্যাঁচ: সুশাসন ফেরাতে কেন নমনীয় নীতি?

    আগস্ট 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.