Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের পোস্ট থেকে কেন সরানো হলো টেইলর সুইফটের গান?
    বিনোদন

    ট্রাম্পের পোস্ট থেকে কেন সরানো হলো টেইলর সুইফটের গান?

    নিউজ ডেস্কআগস্ট 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারের সঙ্গে টেইলর সুইফটের গান আর যুক্ত থাকছে না। সম্প্রতি ট্রাম্প-সমর্থিত ‘টিম ট্রাম্প’ টিকটক অ্যাকাউন্টে ব্যবহৃত সুইফটের একাধিক গান ও অডিও সরিয়ে দেওয়া হয়েছে।

    এর মধ্যে একটি পোস্টে সুইফটের জনপ্রিয় গান ‘অগাস্ট’-এর অডিওর পরিবর্তে একটি কান্ট্রি মিউজিক ব্যবহার করা হয়েছে। অন্য একটি পোস্টে তার ‘ফাদার ফিগার’ গানটির কথা উল্লেখ করে তৈরি করা ভিডিওতে এখন ‘দিস সাউন্ড ইজ নট অ্যাভেইলেবল’ বার্তা দেখা যাচ্ছে।

    সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ট্রাম্প-সংশ্লিষ্ট পোস্টে সুইফটের অন্যান্য গানও সরিয়ে বা নিষ্ক্রিয় করা হয়েছে। এসব পোস্টে গানগুলোর অডিও আর শোনা যাচ্ছে না।

    তবে ঠিক কী কারণে গানগুলো সরানো হয়েছে, সে বিষয়ে টেইলর সুইফটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে সুইফটের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

    তবে ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ট্রাম্প-সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সুইফটের গান ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ‘অগাস্ট’ গানটি ব্যবহারের পর সেটি সরিয়ে নেওয়ার ঘটনাটি নজর কাড়ে।

    এর আগে ট্রাম্প প্রশাসন ও সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বিভিন্ন শিল্পীর গান ব্যবহারের ঘটনাও বিতর্ক তৈরি করেছে। কেটি পেরি, সাবরিনা কার্পেন্টার এবং অলিভিয়া রদ্রিগোর মতো শিল্পীরাও প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের গান বা সুর ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিলেন।

    টেইলর সুইফটও অতীতে ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেছেন এবং ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছিলেন। ফলে ট্রাম্পের প্রচারসংশ্লিষ্ট পোস্ট থেকে তার গান সরিয়ে নেওয়ার ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নীতিগতভাবে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

    আগস্ট 12, 2026
    আন্তর্জাতিক

    ইরানের ভয়ে ট্রাম্পের গোপনে তুরস্ক ছাড়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কী চলছে?

    আগস্ট 12, 2026
    আন্তর্জাতিক

    ধর্মান্তর ও জমি কেনাবেচায় কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ

    আগস্ট 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.