Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, সেপ্টে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিমানকে ‘খেলনা’ বলায় বলিউড তারকা নোরা ফাতেহির নামে ৩ কোটি রুপির মামলা
    বিনোদন

    বিমানকে ‘খেলনা’ বলায় বলিউড তারকা নোরা ফাতেহির নামে ৩ কোটি রুপির মামলা

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সামাজিক মাধ্যমে একটি সাধারণ মন্তব্যই এবার বলিউড তারকা নোরা ফাতেহিকে ফেলে দিয়েছে বড় ধরনের আইনি বিপাকে। একটি বেসরকারি বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান তার বিরুদ্ধে দায়ের করেছে তিন কোটি রুপির মানহানি মামলা।

    ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুরের উদ্দেশে ছোট একটি চার্টার্ড বিমানে ভ্রমণের সময় বিমানের ভেতরে বেশ কয়েকটি ভিডিও ধারণ করেন নোরা। সেই ভিডিওতে তিনি বিমানটিকে ‘ক্ষুদ্রাকৃতির’, ‘খেলনা’ এবং ‘লেগো দিয়ে বানানো প্লেন’ বলে রসিকতা করেন, যা পরে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশও করেন।

    কিন্তু এই মজার ছলে করা মন্তব্যকেই মোটেও হালকাভাবে নেয়নি সংশ্লিষ্ট বিমান সংস্থাটি। গুজরাটের গান্ধীনগরের একটি আদালতে দায়ের করা দেওয়ানি মানহানি মামলায় প্রতিষ্ঠানটির অভিযোগ, নোরার এই মন্তব্য ছিল অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন, যার ফলে তাদের প্রতিষ্ঠানের সুনাম ও ব্যবসা উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে।

    মামলায় প্রতিষ্ঠানটির দাবি, কোনো প্রকার কারিগরি জ্ঞান বা যাচাই ছাড়াই এই মন্তব্য করা হয়েছে, যার প্রভাব পড়েছে সরাসরি তাদের ব্যবসায়। তাদের ভাষ্যমতে, মন্তব্যটি প্রকাশ পাওয়ার পর নতুন বুকিং কমে গেছে এবং আগের বুকিং বাতিলের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে—যার পরিমাণ প্রায় পনেরো থেকে বিশ শতাংশ বলে দাবি করা হয়েছে।

    প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ঘটনার সময় ব্যবহৃত বিমানটি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত ও উড্ডয়নযোগ্য ছিল, এবং তা একটি বৈধ পারমিটের অধীনেই পরিচালিত হচ্ছিল। এসব যুক্তি তুলে ধরে ক্ষতিপূরণ বাবদ তিন কোটি রুপি দাবির পাশাপাশি নোরার সেই সময়কার সব সংশ্লিষ্ট সামাজিক মাধ্যম পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলারও দাবি জানানো হয়েছে মামলায়।

    চলতি বছরের এপ্রিল মাসে মামলাটি দায়ের করা হয়, আর এর শুনানি হওয়ার কথা রয়েছে আগামী পঁচিশে সেপ্টেম্বর।

    উল্লেখ্য, কানাডায় জন্ম নেওয়া নোরা ফাতেহি ২০১৪ সালে একটি ছোট চরিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটান। এরপর একাধিক জনপ্রিয় হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। অভিনয়ের বাইরে একজন গায়িকা হিসেবেও পরিচিতি রয়েছে তার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ঢাকাই সিনেমায় শরৎচন্দ্রের ‘দেবদাস’ চরিত্রের দুই রূপ

    সেপ্টেম্বর 15, 2026
    বাংলাদেশ

    ‘পথের সাথীকে চিনে নিও’: জনপ্রিয়তার আড়ালে অজ্ঞতার প্রদর্শনী

    সেপ্টেম্বর 14, 2026
    বিনোদন

    লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

    সেপ্টেম্বর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.