Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৮৬ বছর বয়সে মারা গেলেন ‘স্টার ট্রেক’ তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট
    বিনোদন

    ৮৬ বছর বয়সে মারা গেলেন ‘স্টার ট্রেক’ তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 1, 2026অক্টোবর 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অভিনেতার এক্স অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে তাঁর মৃত্যুর খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।

    ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট।

    পরিবারের বিবৃতিতে জানানো হয়, তিনি আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ায় আক্রান্ত ছিলেন। এসব রোগের জটিলতার মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। শেষ মুহূর্তে স্ত্রী সানি ও পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।

    বিবৃতিতে আরও বলা হয়, জীবনের শেষ সময় তিনি পরিবার ও বন্ধুদের সান্নিধ্যে কাটিয়েছেন। সেখানে ছিল সংগীত, প্রার্থনা, কান্না ও হাসির মুহূর্ত। পরিবারের সদস্যদের কাছে তাঁর শান্ত ও প্রশান্ত মুখচ্ছবি চিরস্মরণীয় হয়ে থাকবে।

    ছয় দশকেরও বেশি সময়ের অভিনয়জীবন

    প্যাট্রিক স্টুয়ার্টের অভিনয়জীবন ছয় দশকেরও বেশি সময়ের। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—সব ক্ষেত্রেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তবে ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় তাঁকে বিশ্বজুড়ে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে।

    পরবর্তী সময়ে ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দীর্ঘদিন এই চরিত্রে অভিনয়ের সুবাদে মার্ভেল জগতের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন প্যাট্রিক স্টুয়ার্ট।

    নাট্যশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১০ সালে তাঁকে ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করা হয়।

    তাঁর মৃত্যুতে চলচ্চিত্র ও বিনোদনজগতে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়ে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    পাকিস্তানি ধারাবাহিকের মুক্তি ঠেকাতে মোদিকে চিঠি, বাড়ছে বিতর্ক

    নভেম্বর 27, 2026
    বিনোদন

    মানহানির অভিযোগে কনটেন্ট নির্মাতাকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

    নভেম্বর 26, 2026
    আন্তর্জাতিক

    হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.