Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হার দিয়ে শুরু আর্জেন্টিনার মেসি-পরবর্তী অধ্যায়
    খেলা

    হার দিয়ে শুরু আর্জেন্টিনার মেসি-পরবর্তী অধ্যায়

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 14, 2026নভেম্বর 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বুট জোড়া তুলে রেখেছেন লিওনেল মেসি। তার বিদায়ের পর প্রথমবার মাঠে নামা আর্জেন্টিনার।কিন্তু দেশটির ইতিহাসের সেরা ফুটবলারকে ছাড়া খেলতে নেমে হারের তিক্ত স্বাদ পেল আর্জেন্টিনা।উরুগুয়ের বিপক্ষে আজ ঘরের মাঠ লা বোমবোনেরা স্টেডিয়ামে ২-১ গোলে হেরেছে ২০২৬ বিশ্বকাপের রানার্সআপরা। দ্বিতীয়ার্ধে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোল ও ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে জয় নিশ্চিত করে উরুগুয়ে। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেজ।

    গত মাসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। ৩৯ বছর বয়সী মহাতারকার অনুপস্থিতি প্রথম ম্যাচেই বেশ ভালোভাবে টের পেয়েছে দলটি।

    প্রথমার্ধে আর্জেন্টিনার আক্রমণে ছিল না তেমন ধার। নিকো পাজ একটি ভালো সুযোগ পেয়েছিলেন। তবে তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্তোফার ফেরেইরা।

    বিরতির পরই এগিয়ে যায় উরুগুয়ে। জর্জিয়ান দে আরাসকায়েতার ফ্রি-কিক ক্লিয়ার করতে হেড নিয়েছিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। কিন্তু তার হেড সতীর্থ বালের্দির মাথায় লেগে জালে জড়ায় বল। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। আরাসকায়েতার কর্নার থেকে বলটি আরাউহোর কাঁধে লেগে জালে জড়ায়।

    ৭৩ মিনিটে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। আতলেতিকো মাদ্রিদের ২৬ বছর বয়সী স্ট্রাইকার আলভারেজ করেন গোলটি। পরে আর কোনো গোল না পাওয়ায় ২-১ ব্যবধানের হার দেখে আর্জেন্টিনা।

    বিপরীতে নতুন কোচ দিয়েগো ফোরলানের অধীনে তৃতীয় জয় পেল উরুগুয়ে। অন্যদিকে মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা হার দিয়েই হলো আর্জেন্টিনার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    পাকিস্তানের কাছে হেরে সাফের ফাইনাল স্বপ্ন শেষ বাংলাদেশের

    নভেম্বর 14, 2026
    খেলা

    ঢাকা শহরের খেলার জায়গা বাড়াতে ১২টি ‘ফুটসাল মাঠ’ নির্মাণের প্রস্তাব ডিএনসিসির

    নভেম্বর 14, 2026
    খেলা

    ইতিহাস ও দর্শকের সমর্থন নিয়ে ফাইনালের স্বপ্নে বাংলাদেশ

    নভেম্বর 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.