Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মে 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হাম ও উপসর্গে আরো ১৭ শিশুর মৃত্যু, ৩০০ ছাড়াল প্রাণহানি
    স্বাস্থ্য

    হাম ও উপসর্গে আরো ১৭ শিশুর মৃত্যু, ৩০০ ছাড়াল প্রাণহানি

    নিউজ ডেস্কমে 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হামে শিশুর মৃত্যুতে স্বজনহারাদের কান্না থামছে না। ছবি: প্রথম আলো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে হাম ও হামের উপসর্গে আরো ১৭ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটায় চলতি প্রাদুর্ভাব শুরুর পর ৫০ দিনে মোট মৃত্যু ৩০০ ছাড়িয়ে ৩১১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ১৭ শিশুর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং বাকি ২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত মোট মৃতের মধ্যে ২৫৯ শিশু হামের উপসর্গে এবং ৫২ শিশু নিশ্চিতভাবে হামে মারা গেছে।

    গত ২৪ ঘণ্টার তথ্য রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের। তবে এর মধ্যে উপসর্গে মারা যাওয়া ১৫ শিশুর মধ্যে ২ জনের মৃত্যু আগের দিনের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, সর্বশেষ ১৭ মৃত্যুর মধ্যে ১২ জন ঢাকা বিভাগে এবং ৫ জন চট্টগ্রাম বিভাগে মারা গেছে।

    একই সময়ে নতুন করে ১ হাজার ৩০২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬১৮ জন ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রামে ১৯২ জন, রাজশাহীতে ১৬৮ জন এবং বরিশালে ১৩৩ জন।

    দেশের আট বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ১ হাজার ৬১ জন শিশু চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শনাক্তকরণ, টিকাদান কার্যক্রম জোরদার এবং হাসপাতাল ব্যবস্থাপনা উন্নত না হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হাওরের ফসলহানিতে আর্থিক ক্ষতি হাজার কোটি টাকা

    মে 5, 2026
    বাংলাদেশ

    বগুড়ার বাইতুর রহমান মসজিদে ২৫ কোটি টাকা বরাদ্দ

    মে 5, 2026
    বাংলাদেশ

    দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী

    মে 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.