Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, অক্টো. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১২৪০ জন
    স্বাস্থ্য

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১২৪০ জন

    নিউজ ডেস্কঅক্টোবর 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন হামের উপসর্গ নিয়ে এবং একজন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন, খুলনা বিভাগে দুজন, ঢাকা বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন। নিশ্চিত হামে যে একজনের মৃত্যু হয়েছে, তিনি ঢাকার বাসিন্দা।

    বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকায়, ৫০৪ জন। এরপর চট্টগ্রামে ২৪৮, বরিশালে ১১৬, সিলেটে ১০৮, খুলনায় ৯৬, ময়মনসিংহে ৮৩, রাজশাহীতে ৪১ এবং রংপুরে ৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৫৪১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ১৩৫ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হামে মোট মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৬ জন এবং সিলেট বিভাগে ২০০ জন মারা গেছে।

    হাসপাতালের হিসাবে, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১ হাজার ১২৮ জন। অন্যদিকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন, যার মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৪ জন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    শূন্য ৪০ শতাংশ পদ, জনবল সংকটে ধুঁকছে জাতীয় টিকাদান কর্মসূচি

    অক্টোবর 28, 2026
    স্বাস্থ্য

    স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, ১২ চিকিৎসক অনুপস্থিত, ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

    অক্টোবর 28, 2026
    স্বাস্থ্য

    ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, চলতি বছর মোট প্রাণহানি ৪০০

    অক্টোবর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতল বাংলাদেশ

    খেলা অক্টোবর 28, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.