Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪৬৭ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ
    বিমা

    রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪৬৭ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ

    নিউজ ডেস্কনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) বিরুদ্ধে ৪৬৭ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ তুলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির বীমা প্রিমিয়াম, কেনাকাটা এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে পুনঃবীমা কার্যক্রমে ভ্যাট পরিশোধে অনিয়ম পেয়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। এসব ঘটনায় পৃথক দাবিনামাও জারি করা হয়েছে। তবে এনবিআরের অভিযোগকে আইনগত ও বাস্তবসম্মত নয় বলে দাবি করেছে সাধারণ বীমা করপোরেশন।

    এনবিআর সূত্রে জানা গেছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছরের কার্যক্রম নিরীক্ষা করে তিনটি খাতে ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়। এর মধ্যে কেনাকাটা ও ব্যয়ের বিপরীতে উৎসে ভ্যাট বাবদ ২ কোটি ৮৮ লাখ ৭৮ হাজার ৫৭০ টাকা, বীমা প্রিমিয়ামে ৩৬ কোটি ৬১ লাখ ৪ হাজার ৬১ টাকা এবং পুনঃবীমা বা সেবা আমদানিতে ৩১২ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৮১১ টাকা ভ্যাট পরিশোধ না করার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে ওই সময়ের অনিয়মের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫১ কোটি ১৫ লাখ টাকার বেশি।

    এলটিইউর প্রতিবেদনে বলা হয়েছে, আলোচ্য তিন বছরে বিদেশ থেকে ২ হাজার ৩৯৩ কোটি ৯৬ লাখ টাকার বেশি পুনঃবীমা সেবা নিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু এসব সেবার বিপরীতে সরকারি কোষাগারে ভ্যাট জমার কোনো ট্রেজারি চালান বা যথাযথ প্রমাণ দেখাতে পারেনি তারা। অন্যদিকে, একই ধরনের পুনঃবীমা কার্যক্রমে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ১৫ শতাংশ হারে ভ্যাট কেটে সরকারি কোষাগারে জমা দিয়েছে বলে উল্লেখ করেছে এলটিইউ।

    এদিকে, ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পুনঃবীমা খাতে আরও ১১৬ কোটি ৮০ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে সাধারণ বীমা করপোরেশনের বিরুদ্ধে। এ ঘটনায় চলতি বছরের জুলাইয়ে পৃথক দাবিনামা জারি করে এনবিআর। তবে ওই দাবির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে প্রতিষ্ঠানটি। দুই সময়ের অভিযোগ মিলিয়ে দাবির অঙ্ক ৪৬৭ কোটি টাকার বেশি।

    অন্যদিকে, এনবিআরের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছে সাধারণ বীমা করপোরেশন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে উপমহাব্যবস্থাপক এ কে মাকসুদুল আহসান ভূঁইয়া লিখিত বক্তব্যে জানান, বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানিগুলো তাদের অতিরিক্ত ঝুঁকির একটি অংশ এসবিসিতে পুনঃবীমা করে। পরে সেই ঝুঁকির কিছু অংশ বিদেশি পুনঃবীমা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। তাদের দাবি, মূল বীমা পলিসির প্রিমিয়ামের ওপর আগেই ১৫ শতাংশ ভ্যাট দেওয়া হয়েছে। একই প্রিমিয়ামের ওপর আবার ভ্যাট আরোপ করলে দ্বৈত কর এবং কমিশনের ওপর ভ্যাট আরোপ করলে ত্রৈত করের পরিস্থিতি তৈরি হবে।

    এসবিসির যুক্তি, পুনঃবীমা নতুন কোনো সেবা সৃষ্টি বা মূল্য সংযোজন করে না; বরং বিদ্যমান ঝুঁকি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেয়। তাই এ কার্যক্রমের ওপর পুনরায় ভ্যাট আরোপ প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০১৩ থেকে ২০১৬ সালের কর মেয়াদের একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেছেন। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

    সব মিলিয়ে রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ সরকারি অর্থ ব্যবস্থাপনায় জবাবদিহির প্রশ্ন তুলেছে। তবে পুনঃবীমার ওপর ভ্যাট আরোপের আইনগত ভিত্তি এবং একই সেবায় একাধিকবার কর বসছে কি না, তা নিয়ে দুই পক্ষের অবস্থান সম্পূর্ণ বিপরীত। ফলে শেষ পর্যন্ত কার যুক্তি গ্রহণযোগ্য হবে, তা নির্ভর করছে আইনি প্রক্রিয়া ও আদালতের সিদ্ধান্তের ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিমা

    যমুনা তীরের ১ লাখ মানুষ বন্যা বিমার আওতায়, বড় বন্যায় মিলবে অর্থ সহায়তা

    নভেম্বর 16, 2026
    বিমা

    রোববার ৫ হাজার ৯৭২ বিমা গ্রাহককে ২০ কোটি টাকার বেশি পরিশোধ করবে আইডিআরএ

    নভেম্বর 7, 2026
    বিমা

    কম প্রিমিয়ামে বীমা দেওয়ায় বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মেরিন ব্যবসা তিন মাস স্থগিত

    নভেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.