Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরান হামলা বন্ধ না করলে কূটনৈতিক আলোচনা সম্ভব নয়: কাতার
    আন্তর্জাতিক

    ইরান হামলা বন্ধ না করলে কূটনৈতিক আলোচনা সম্ভব নয়: কাতার

    এফ. আর. ইমরানমার্চ 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরান হামলা বন্ধ না করলে কূটনৈতিক আলোচনা সম্ভব নয় বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জানানো হয়েছে। সূত্র: বিবিসি

    মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘তারা যদি হামলা বন্ধ করে, তাহলে আমরা কূটনীতির মাধ্যমে সমাধানের পথ খুঁজে পেতে পারি। কিন্তু যতক্ষণ আমাদের দেশগুলো হামলার শিকার হচ্ছে, ততক্ষণ কমিটি গঠনের সময় নয়।’

    তিনি বলেন, ‘এখন সময় হলো আমাদের দেশগুলোকে রক্ষার জন্য নীতিগতভাবে দৃঢ় অবস্থান নেওয়া এবং তাদের অবিলম্বে হামলা বন্ধ করা।

    আল-আনসারি যে কমিটির কথা উল্লেখ করেন, সেটি সপ্তাহান্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রস্তাব করেছিলেন। ওই কমিটির উদ্দেশ্য ছিল উপসাগরীয় দেশগুলোতে বেসামরিক অবকাঠামোর ওপর হামলার তদন্ত করা। ইরান এসব হামলার অভিযোগ অস্বীকার করেছে। তবে আল-আনসারি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন।

    তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ‘বেসামরিক লক্ষ্যবস্তুতে হুমকি ও হামলা থামেনি।’ তার মতে, শনিবার যে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে তা দোহার একটি আবাসিক এলাকার দিকে ছোড়া হয়েছিল।

    তিনি জানান, সে সময় লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত আংশিকভাবে নেওয়া হয়েছিল ইরানি গণমাধ্যমে প্রকাশিত সতর্কতার কারণে। সেখানে বলা হয়েছিল ‘নির্দিষ্ট কম্পানি ও নির্দিষ্ট ভৌগোলিক এলাকা’—যেগুলো আবাসিক ও বাণিজ্যিক অঞ্চলে অবস্থিত—লক্ষ্যবস্তু হতে পারে।

    গুগল, আমেরিকান এক্সপ্রেস ও মাইক্রোসফটের মতো মার্কিন কম্পানিগুলোর কার্যালয়ও ওই সরিয়ে নেওয়া অঞ্চলের মধ্যে ছিল।

    আল-আনসারি বলেন, কাতার উত্তেজনা কমানোর জন্য কাজ করছে, তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক মধ্যস্থতা চলছে বলে তিনি জানেন না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পশ্চিমবঙ্গে সরকার গঠনে কত আসন দরকার?

    মে 4, 2026
    আন্তর্জাতিক

    সমুদ্র যখন হয়ে ওঠে যুদ্ধের ময়দান

    মে 4, 2026
    আন্তর্জাতিক

    পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫

    মে 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.