Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হরমুজ প্রণালি নিয়ন্ত্রণেই ইরানের বাজিমাত
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালি নিয়ন্ত্রণেই ইরানের বাজিমাত

    এফ. আর. ইমরানমার্চ 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হরমুজ প্রণালী এড়িয়ে চলায় প্রভাব বৈশ্বিক বাণিজ্যে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হরমুজ প্রণালি—বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধমনি এখন কার্যত ইরানের কৌশলগত নিয়ন্ত্রণে। সূত্র: মিডল ইস্ট আই

    বহু বছরের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যেও তেহরান যে বিকল্প ব্যবস্থার ভিত গড়ে তুলেছিল, বর্তমানে চলমান যুদ্ধে সেটিই হয়ে উঠেছে তাদের সবচেয়ে বড় শক্তি।

    ফলে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারকেও এখানে অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।

    পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান দীর্ঘদিন ধরে একটি ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া ট্যাংকার বহর গড়ে তুলেছিল। এসব জাহাজ আন্তর্জাতিক বীমা বা আর্থিক ব্যবস্থার ওপর নির্ভর করে না, ফলে সংকটের সময়ও তারা নির্বিঘ্নে তেল পরিবহন চালিয়ে যেতে পারছে।

    বিপরীতে, পশ্চিমা সম্পৃক্ত জাহাজগুলো এখন উচ্চ বীমা ব্যয়, নিরাপত্তা ঝুঁকি এবং সরাসরি হামলার আশঙ্কায় হরমুজ প্রণালি এড়িয়ে চলতে বাধ্য হচ্ছে।

    যুদ্ধ শুরুর পর থেকে পারস্য উপসাগরে একাধিক জাহাজে হামলা চালিয়ে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে—এ জলপথে চলাচল এখন তাদের শর্তে নির্ধারিত হবে। এতে করে শুধু সামরিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে তেহরান।

    বিশ্লেষকদের মতে, এটি একধরনের ‘অসামরিক শক্তি প্রদর্শন’, যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের পাশাপাশি বাণিজ্যিক চাপকেও অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

    অন্যদিকে, ইরানের তেল রপ্তানি পুরোপুরি থেমে যায়নি। বরং চীনসহ কিছু দেশের সঙ্গে বিকল্প লেনদেন পদ্ধতির মাধ্যমে তারা রপ্তানি চালিয়ে যাচ্ছে। পশ্চিমা আর্থিক ব্যবস্থার বাইরে গিয়ে ইউয়ান বা পণ্যের বিনিময়ে লেনদেন—এসব কৌশল ইরানকে একধরনের অর্থনৈতিক সুরক্ষা দিয়েছে। ফলে বৈশ্বিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাদের জ্বালানি প্রবাহ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

    বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি মূলত পশ্চিমা নিষেধাজ্ঞারই এক বিপরীত ফল। দীর্ঘদিন চাপের মুখে থাকায় ইরান এমন এক বিকল্প কাঠামো তৈরি করেছে, যা এখন তাদের প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।

    এমনকি, তারা ইয়েমেনের হুতিদের কৌশল অনুসরণ করে বাছাই করে জাহাজ লক্ষ্যবস্তু করছে—যেখানে পশ্চিমা সংশ্লিষ্ট জাহাজ ঝুঁকিতে আর অন্যরা তুলনামূলক নিরাপদ।

    এদিকে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। মিত্রদের সমর্থন পেতে ব্যর্থ হওয়া, তেলের দামের ঊর্ধ্বগতি এবং বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা—সব মিলিয়ে চাপ বাড়ছে ওয়াশিংটনের ওপর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও প্রশ্ন তুলেছেন, কেন যুক্তরাষ্ট্র এমন একটি জলপথের নিরাপত্তা দেবে, যা মূলত অন্য দেশগুলোর জন্য বেশি গুরুত্বপূর্ণ।

    পর্যবেক্ষকদের মতে, পাকিস্তান ও ভারতের মতো দেশগুলো সরাসরি ইরানের সঙ্গে সমঝোতা করে জাহাজ পারাপার নিশ্চিত করছে—যা প্রমাণ করে আঞ্চলিক বাস্তবতায় নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। এতে করে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়েছে।

    সব মিলিয়ে, হরমুজ প্রণালি ঘিরে এ অচলাবস্থা শুধু সামরিক সংঘাত নয়; এটি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং ভূরাজনীতির এক জটিল লড়াইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে, যেখানে ইরানের কৌশল আপাতত এগিয়ে রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    মে 2, 2026
    আন্তর্জাতিক

    কোন দেশে কত মার্কিন ঘাঁটি, এর পেছনের কারণ কী

    মে 2, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ অবরোধে ইরানকে ‘বাঁচাল’ পাকিস্তান, খুলল নতুন স্থলপথ

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.