Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শর্তসাপেক্ষে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান
    আন্তর্জাতিক

    শর্তসাপেক্ষে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

    এফ. আর. ইমরানUpdated:মার্চ 22, 2026মার্চ 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নতুন অবস্থান জানিয়েছে ইরান। দেশটি বলছে, বিদেশি জাহাজগুলো এই পথ ব্যবহার করতে পারবে, তবে আগে ইরান সরকারের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

    ইরানের প্রতিনিধি আলী মুসাভি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-তে দায়িত্ব পালন করছেন। তিনি এক সাক্ষাৎকারে জানান, ইরান আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে প্রস্তুত। তবে একই সঙ্গে তারা নিজেদের আঞ্চলিক স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

    তাঁর ভাষ্য অনুযায়ী, সমুদ্রপথকে নিরাপদ রাখতে ইরান অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করতে আগ্রহী। কিন্তু যেসব দেশকে ইরান ‘শত্রু’ হিসেবে বিবেচনা করে, তাদের ক্ষেত্রে এই সুযোগ সীমিত থাকতে পারে।

    বর্তমান পরিস্থিতিতে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি। তার মতে, এসব দেশের কর্মকাণ্ডের কারণেই নৌ চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।

    এদিকে, এই জলপথে তেল ও গ্যাসবাহী বহু ট্যাংকার আটকে থাকায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেছে। এমন অবস্থায় ইরানের এই নতুন শর্তসাপেক্ষ অনুমতি আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তি আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, ইরান একদিকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে বিশ্ব বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিতে চায় না—এই বার্তাই দিতে চাচ্ছে তেহরান।

    বর্তমানে আন্তর্জাতিক মহল ইরানের প্রস্তাবটি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। কারণ, বিকল্প পথ না থাকায় হরমুজ প্রণালী সচল রাখা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এখন দেখা বিষয়, পশ্চিমা দেশগুলো ইরানের এই শর্ত মেনে জাহাজ পরিচালনায় এগোয় কি না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ ইস্যুতে অবস্থান স্পষ্ট: অংশ নেবে না ফ্রান্স

    মে 2, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, পাইলটসহ সবাই নিহত

    মে 2, 2026
    আন্তর্জাতিক

    আফগান সীমান্তে সংঘর্ষে ৯ পাকিস্তানি নিহত

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.