ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় ইরানের ভূখণ্ডে কোনো হামলা চালানো হবে না। তবে একই সময়ে লেবাননে হামলা অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: বিবিসি
বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
তবে বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে কোনো পক্ষ যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কঠোর জবাব দেওয়া হবে এবং সে ক্ষেত্রে সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর এই অবস্থান এমন সময়ে এলো যখন আঞ্চলিক উত্তেজনা ও সংঘর্ষের প্রেক্ষাপটে বিভিন্ন পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

