Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কারাদণ্ড কমলো অং সান সুচির
    আন্তর্জাতিক

    কারাদণ্ড কমলো অং সান সুচির

    মনিরুজ্জামানএপ্রিল 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিয়ানমারের নোবেলজয়ী সাবেক নেত্রী অং সান সু চির কারাদণ্ডের মেয়াদ কমানো হয়েছে। তার আইনজীবী আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।

    ৮০ বছর বয়সি সু চি বর্তমানে দুর্নীতি, নির্বাচনে কারচুপি, উসকানি প্রদান এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে মোট ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। তবে তার সমর্থকদের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

    শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, দেশটির রাষ্ট্রপতি মিন অং হ্লাইং ৪ হাজার ৩৩৫ জন বন্দির জন্য সাধারণ ক্ষমা অনুমোদন করেছেন। এই সাধারণ ক্ষমার আওতায়ই সু চির সাজাও আংশিকভাবে কমানো হয়েছে। তার আইনজীবীর বরাতে জানা যায়, নোবেলজয়ী এই নেত্রীর দণ্ড এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে।

    এর আগেও গত ছয় মাসে তিন দফা বন্দিদের সাজা কমানোর সিদ্ধান্ত দেন মিন অং হ্লাইং। মিয়ানমারে সাধারণত প্রতি বছর জানুয়ারিতে স্বাধীনতা দিবস এবং এপ্রিলে নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতির পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়ে থাকে। উল্লেখ্য, ২০২১ সালে সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন মিন অং হ্লাইং।

    পরবর্তীতে চলতি বছরের ৩ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ওই নির্বাচন ছিল না অবাধ বা সুষ্ঠু।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

    মে 16, 2026
    আন্তর্জাতিক

    ট্রেন-বাস সংঘর্ষে থাইল্যান্ডে প্রাণ গেল অন্তত ৮ জনের

    মে 16, 2026
    মতামত

    ইসরায়েলের আগ্রাসী যুদ্ধগুলো কীভাবে ঘরে ঘরে আঘাত হানছে?

    মে 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.