Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হিজবুল্লাহর রকেট হামলায় নিহত ২, আহত ৭
    আন্তর্জাতিক

    হিজবুল্লাহর রকেট হামলায় নিহত ২, আহত ৭

    হাসিব উজ জামানUpdated:মে 22, 2025অক্টোবর 26, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শুক্রবার উত্তর ইসরাইলের মাজদ আল-কুরুম শহরে হিজবুল্লাহর ছোঁড়া রকেটের আঘাতে প্রাণ হারিয়েছেন দুজন এবং আহত হয়েছেন সাতজন। নিহতদের মধ্যে ১৯ বছরের যুবক আরজওয়ান মানা, যিনি স্থানীয় একটি বিপণীতে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন এবং ২১ বছরের হাসান সুয়াদ, যিনি ওই বিপণীতে ক্রেতা হিসেবে উপস্থিত ছিলেন।

    এ ঘটনা অনুসরণ করে একটি টেলিভিশন ফুটেজে দেখা যায়, রকেট আঘাত হানার পর মেঝেতে রক্তের দাগ এবং ফল ও সবজির ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ জানায়, তাদের লক্ষ্য ছিল মাজদ আল-কুরুমের পাশের শহর কার্মিয়েল।

    ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় প্রায় ৩০টি রকেট নিক্ষেপ করা হয় এবং শুক্রবার মোট ৬৫টি রকেট লেবানন থেকে উত্তর ইসরাইলের দিকে হামলা চালানো হয়।

    এদিকে, ইসরাইলের মাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স পরিষেবা জানায়, আহতদের মধ্যে ২১ বছর বয়সী এক যুবকের অবস্থা গুরুতর এবং ৮০ বছর বয়সী এক বৃদ্ধও গুরুতর আহত হয়েছেন। অন্য আহতদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হয়েছে এবং তিনজনের আহত হওয়ার মাত্রা হালকা।

    শুক্রবার পশ্চিম গ্যালিলির শোমেরা অঞ্চলে রকেটের আঘাতে অন্তত ৬ জন ইসরাইলি সেনা আহত হয়েছেন, যাদের অবস্থান বর্তমানে স্থিতিশীল।

    ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, কিছু রকেট সফলভাবে প্রতিরোধ করা হয়েছে তবে কিছু খোলা জায়গায় আঘাত হেনেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া, পশ্চিম গ্যালিলি এবং গোলান মালভূমির ওপর দিয়ে আসা দুটি ড্রোনও ধ্বংস করা হয়েছে।

    হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে নেমেছে। শুক্রবারের হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগ ও বিমান প্রতিরক্ষা ইউনিটে আক্রমণ চালানো হয়েছে, যার ফলে লেবানন-সিরিয়া সীমান্তের একটি ক্রসিং এবং দক্ষিণ লেবাননের দুটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়।

    এই সংঘাতের ফলে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর ৫৫ জন সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। সূত্র: টাইমস অব ইসরাইল

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

    জুলাই 17, 2026
    আন্তর্জাতিক

    ইরানের দ্বীপ দখলের পরিকল্পনা, কতটা বাস্তব যুক্তরাষ্ট্রের জন্য?

    জুলাই 17, 2026
    আন্তর্জাতিক

    শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা আনতে যাচ্ছে ইইউ

    জুলাই 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.