Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শি’র সঙ্গে বৈঠকের পর তাইওয়ান প্রসঙ্গে চীনকে সতর্ক করলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    শি’র সঙ্গে বৈঠকের পর তাইওয়ান প্রসঙ্গে চীনকে সতর্ক করলেন ট্রাম্প

    নিউজ ডেস্কমে 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (ডানে)। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: বিবিসি

    শুক্রবার (১৫ মে) বেইজিংয়ে দুই দিনের শীর্ষ বৈঠক শেষে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।

    ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি চাই না কেউ স্বাধীনতা ঘোষণা করুক।”

    এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছিলেন, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই। কারণ দেশটি নিজেকে আগেই একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে।

    দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সমর্থন দিয়ে আসছে। মার্কিন আইন অনুযায়ী, ওয়াশিংটন তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা নিশ্চিত করতেও বাধ্য। একই সময়ে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখাও যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

    এর আগে ট্রাম্প বলেছিলেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ান নিয়ে তিনি “কোনো পক্ষেই প্রতিশ্রুতি দেননি”। যদিও চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি।

    যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিগত অবস্থান হলো, তারা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। একই সঙ্গে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ‘এক চীন নীতি’ অনুসরণকে গুরুত্বপূর্ণ মনে করে ওয়াশিংটন।

    তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে নিয়ে চীন বরাবরই কঠোর অবস্থান নিয়েছে। এর আগে বেইজিং তাকে “ঝামেলা সৃষ্টিকারী” এবং “দুই তীরের শান্তি বিনষ্টকারী” বলেও আখ্যা দিয়েছিল।

    অন্যদিকে, অনেক তাইওয়ানিজ নিজেদের আলাদা জাতি হিসেবে মনে করলেও অধিকাংশ মানুষ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষেই অবস্থান নিয়েছেন। অর্থাৎ, তারা চীন থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণাও চান না, আবার চীনের সঙ্গে একীভূত হতেও আগ্রহী নন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা

    মে 16, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কিনতে যাচ্ছে চীন

    মে 16, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধেই ফাটল ধরছে ব্রিকস ঐক্যে

    মে 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.