Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না পেরোতেই ইসরাইলের ডিগবাজি
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না পেরোতেই ইসরাইলের ডিগবাজি

    নিউজ ডেস্কUpdated:জুন 4, 2026জুন 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরাইল ও লেবানন উভয় পক্ষই সম্মত হয়েছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনায় এই সমঝোতা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। তবে ইসরাইল শর্ত হিসেবে বলেছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অবশ্যই ইসরাইলের ওপর সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সূত্র: রয়টার্স

    বুধবার (০৩ জুন) অনুষ্ঠিত সংলাপে দুই পক্ষ যুদ্ধবিরতি বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছায় বলে দাবি করা হয়।

    কিন্তু ২৪ ঘণ্টা না পেরোতেই অবস্থান পরিবর্তন করে ইসরাইল।

    বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননে ইসরাইলি স্থল অভিযান আপাতত অব্যাহত থাকবে।

    তিনি আরও জানান, ইসরাইলের সামরিক পদক্ষেপের কারণে বাস্তুচ্যুত লেবানিজ নাগরিকদের এখনই নিজ বাড়িতে ফেরা সম্ভব হবে না।

    ওয়াশিংটন আলোচনার পর যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা আসার এক দিনের মধ্যেই তার এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। চুক্তিটি মূলত হিজবুল্লাহর গোলাবর্ষণ বন্ধের শর্তের ওপর নির্ভর করছে।

    এক বিবৃতিতে কাটজ বলেন, দক্ষিণ লেবাননে ইসরাইলের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে সেনা মোতায়েন অব্যাহত থাকবে। এর মধ্যে ইসরাইল দখল করা প্রায় ৯০০ বছরের পুরোনো বোফোর্ট দুর্গ এলাকার কথাও উল্লেখ করা হয়।

    তিনি আরও বলেন, ওই অঞ্চলে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের অভিযান চলবে এবং ইসরাইলি ভূখণ্ডে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সমর্থনে বৈরুতে হামলা চালানোর অধিকারও ইসরাইলের রয়েছে।

    এর আগে লেবানন ও ইসরাইল মার্কিন সমর্থিত নতুন একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এপ্রিল মাসে শত্রুতা বন্ধে প্রথমে একটি চুক্তি হলেও মে মাসে তা বাড়ানো হয়, যদিও বাস্তবে সহিংসতা অব্যাহত ছিল।

    গত বুধবার দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত নয়জন নিহত হন। একই দিনে উত্তর ইসরাইলে হিজবুল্লাহ রকেট হামলা চালায়। এসব ঘটনার পর নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা আসে, যা আগের চুক্তিকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলে দেয়।

    চলমান এই সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইল ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে হামলা-পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলা এবং পরবর্তী উত্তেজনার পর থেকেই এই সংঘাত আরও তীব্র রূপ নেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘আমি নিউইয়র্কে আসব’—মামদানিকে কড়া জবাব নেতানিয়াহুর

    জুলাই 27, 2026
    অপরাধ

    ভুয়া প্রতিষ্ঠানের নামে ৪৭৫ কোটি টাকার ঋণ জালিয়াতি

    জুলাই 27, 2026
    আন্তর্জাতিক

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

    জুলাই 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.