Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘পার্সোপলিস’-এর স্রষ্টা, ইরানি কার্টুনিস্ট মারজান সাতরাপি মারা গেছেন
    আন্তর্জাতিক

    ‘পার্সোপলিস’-এর স্রষ্টা, ইরানি কার্টুনিস্ট মারজান সাতরাপি মারা গেছেন

    নিউজ ডেস্কজুন 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২০০৭ সালে কান-এ তাঁর চলচ্চিত্র ‘পার্সপোলিস’-এর প্রচারণার সময় তোলা সাত্রাপির ছবি/এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানি-ফরাসি শিল্পী, কার্টুনিস্ট ও চলচ্চিত্র নির্মাতা মারজান সাতরাপি ৫৬ বছর বয়সে মারা গেছেন। তার পরিবার ও বন্ধুদের দেওয়া এক বিবৃতির বরাতে ফরাসি গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সূত্র: মিডল ইস্ট আই

    মারজান সাতরাপি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তার গ্রাফিক উপন্যাস ‘পার্সেপোলিস’-এর মাধ্যমে। বইটিতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানে বেড়ে ওঠা এক কিশোরীর জীবন ও অভিজ্ঞতার কাহিনি তুলে ধরা হয়েছিল। অর্ধ-আত্মজীবনীমূলক এই গ্রন্থটি পরে অ্যানিমেশন চলচ্চিত্রে রূপান্তরিত হয়।

    সাতরাপি তার দীর্ঘদিনের সহযোগী ভিনসেন্ট পারোনোর সঙ্গে চলচ্চিত্রটি পরিচালনা করেন। ২০০৭ সালে কান চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রটি পরে একাডেমি অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার বিভাগে মনোনয়নও লাভ করে।

    পরিবার ও বন্ধুদের বিবৃতিতে বলা হয়েছে, স্বামী ও জীবনসঙ্গী ম্যাথিয়াস রিপার মৃত্যুর এক বছরের কিছু বেশি সময় পর গভীর শোকের মধ্যেই মারজান সাতরাপির মৃত্যু হয়েছে। সুইডিশ নাগরিক রিপা ২০২৫ সালের এপ্রিলে ৫৩ বছর বয়সে মারা যান।

    ইরান সরকারের একজন সুপরিচিত সমালোচক হিসেবে সাতরাপি ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। একই শিরোনামে তিনি আন্দোলনকেন্দ্রিক গ্রাফিক উপন্যাসধর্মী প্রবন্ধের একটি সংকলনও প্রকাশ করেন।

    ২০০৬ সালে তিনি ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে ইরান-সংক্রান্ত বিষয়ে ফরাসি সরকারের অবস্থানেরও সমালোচনা করেন।

    ২০২৫ সালে তিনি ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘লেজিওঁ দনর’ গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তার অভিযোগ ছিল, ফরাসি সরকার ইরান-সমর্থিত ব্যক্তিদের দেশে প্রবেশের অনুমতি দিলেও ইসলামী প্রজাতন্ত্রের সমালোচকদের ভিসা দিতে অনীহা দেখাচ্ছে। এই নীতির প্রতিবাদেই তিনি সম্মাননাটি প্রত্যাখ্যান করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কুয়েতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

    জুন 6, 2026
    আন্তর্জাতিক

    ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আরও সময় লাগবে: ট্রাম্প

    জুন 6, 2026
    আন্তর্জাতিক

    ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা

    জুন 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.