Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

    নিউজ ডেস্কজুন 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পারস্য উপসাগরে ইরানের পতাকার পাশে সোরুশ তেলক্ষেত্রে একটি তেল উৎপাদন প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানির মূল্য। ইতোমধ্যে ৪ শতাংশ মূল্যহ্রাস ঘটেছে বলে জানিয়েছে সিএনএন।

    আজ সোমবার এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর প্রতি ব্যারেলে ৩ দশমিক ৯ শতাংশ দাম কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড তেলের। এই মূল্যহ্রাসের জেরে বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৮৪ ডলারে।

    দাম কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। সিএনএনের প্রতিবেদনের তথ্য বলছে, ট্রাম্পের ঘোষণার পর এই ব্র্যান্ডটির তেলের দাম কমেছে ৪ দশমিক ৮ শতাংশ। প্রতি ব্যারেল ডব্লিউটিআই বর্তমানে বিক্রি হচ্ছে ৮১ ডলারে।

    গতকাল রোববার সন্ধ্যার দিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুদ্ধাবসান চুক্তি হয়ে গেছে এবং আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হবে।

    তার এই ঘোষণার পর থেকেই কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। জ্বালানি তেলের বাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, গত ৪ মার্চের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এলো।

    জ্বালানি তেলের বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, তেলের এই মূল্যহ্রাস বাজারের জন্য খুবই ইতিবাচক, তবে বাজার স্বাভাবিক হতে আরও বেশ খানিকটা সময় লাগবে।

    জ্বালানি তেলের বাজার বিশ্লেষণকারী সংস্থা র‌্যাপিডান অ্যানার্জির প্রেসিডেন্ট বব ম্যাকনেলি মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে গতকাল রোববার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেছেন, “গত ২৮ ফেব্রুয়ারি যেদিন যুদ্ধ শুরু হলো, সে সময় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৭০ ডলারের আশেপাশে। যুদ্ধের পর তা বাড়তে শুরু করে এবং এক পর্যায়ে ১০০ ডলার ছাড়িয়ে যায়।”

    “তেলের দাম ৯০ ডলারের নিচে নেমেছে— এটা অবশ্যই ইতিবাচক; তবে হরমুজ প্রণালি দিয়ে যদি জাহাজ চলাচল স্বাভাবিক হয়, তাহলেও যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে আসতে বাজারের আরও কিছুদিন সময় লাগবে”, এবিসিকে বলেন বব ম্যাকনেলি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    জোরপূর্বক শ্রম ইস্যুতে ট্রাম্পের নতুন শুল্কযুদ্ধ

    জুন 15, 2026
    আন্তর্জাতিক

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে ফোনে কী কথা বললেন ট্রাম্প?

    জুন 15, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারকে কী আছে

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.