Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পকে ‘লুজার’ বললেন বাইডেন, প্রশাসনকে আখ্যা দিলেন ‘দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য’
    আন্তর্জাতিক

    ট্রাম্পকে ‘লুজার’ বললেন বাইডেন, প্রশাসনকে আখ্যা দিলেন ‘দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য’

    নিউজ ডেস্কUpdated:জুন 29, 2026জুন 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘লুজার’ (হারু মানসিকতার মানুষ) বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং আত্মমুগ্ধ প্রশাসন বলে অভিযোগ করেছেন।

    শনিবার (২৮ জুন) মেরিল্যান্ড অঙ্গরাজ্যের হ্যানোভারে ডেমোক্রেটিক পার্টির এক গালা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাইডেন এসব মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রায় ১০ মিনিটের ভাষণে তিনি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন।

    বাইডেন অভিযোগ করেন, হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে সেখানে একটি বলরুম নির্মাণের কাজ চলছে। এছাড়া জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এর ভবনের সামনে নিজের নাম যুক্ত করা হলেও পরে আদালতের নির্দেশে তা সরিয়ে নিতে হয়েছে।

    ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার ঘটনায় দণ্ডিত হয়ে পরে প্রেসিডেন্টের ক্ষমা পাওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, “উফ! কী ভয়ংকর! কী হারু মানসিকতার মানুষ।”

    বাইডেন লিংকন মেমোরিয়ালের প্রতিফলন পুকুর সংস্কার প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই ট্রাম্পের এক দাতাকে ১৭ লাখ ডলারের পানি পরিশোধন ব্যবস্থার চুক্তি দেওয়া হয়েছে, যা তার ভাষায় ‘প্রকাশ্য ও নির্লজ্জ দুর্নীতির’ উদাহরণ।

    পররাষ্ট্রনীতি নিয়েও ট্রাম্পকে আক্রমণ করেন বাইডেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অতিরিক্ত নমনীয় অবস্থান নিয়েছেন এবং ন্যাটোকে দুর্বল করার চেষ্টা করেছেন। তার দাবি, ট্রাম্প বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের মর্যাদাকে যেকোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত করেছেন।

    উল্লেখ্য, ঠিক দুই বছর আগে ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। পরে নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসেন।

    এদিকে ক্ষমতা ছাড়ার পর আবারও সক্রিয় হয়ে উঠেছে বাইডেন পরিবার। সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন সম্প্রতি তার স্মৃতিকথা প্রকাশ করেছেন। অন্যদিকে ছেলে হান্টার বাইডেন সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতি, মানসিক স্বাস্থ্য এবং আসক্তি থেকে পুনরুদ্ধার নিয়ে নিয়মিত লিখছেন।

    অনুষ্ঠানের আগে দেওয়া এক বিবৃতিতে জো বাইডেন বলেন, “গণতন্ত্র কেবল দর্শক হয়ে দেখার বিষয় নয়; মানুষের সঙ্গে মাঠপর্যায়ে কাজ করার মাধ্যমেই গণতন্ত্রকে টিকিয়ে রাখা যায়।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    রামমন্দিরে দুর্নীতির অভিযোগে উত্তাল ভারত

    জুন 29, 2026
    আন্তর্জাতিক

    তেহরান-ওয়াশিংটন চুক্তির আড়ালে কৌশলের খেলা

    জুন 29, 2026
    আন্তর্জাতিক

    গরম বাড়ছে, তবু ইউরোপে এসির ব্যবহার এত কম কেন

    জুন 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.