Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জাতিসংঘের মানবিক ভাষ্য ফিলিস্তিন সংকটের মূল কারণ আড়াল করছে
    আন্তর্জাতিক

    জাতিসংঘের মানবিক ভাষ্য ফিলিস্তিন সংকটের মূল কারণ আড়াল করছে

    নিউজ ডেস্কUpdated:জুলাই 8, 2026জুলাই 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরাইলের চলমান সম্প্রসারণের কারণে গাজায় বেসামরিক মানুষের জন্য নিরাপদ এলাকা ক্রমেই সংকুচিত হচ্ছে। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও ভূখণ্ড নিয়ন্ত্রণের বিষয়ে জাতিসংঘের ভাষ্য ফিলিস্তিনিদের বাস্তব পরিস্থিতিকে পুরোপুরি তুলে ধরতে ব্যর্থ হচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক বিশ্লেষক রুমানা ওয়াদি।

    সম্প্রতি মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক বিশ্লেষণে তিনি বলেন, ইসরাইলের দখল ও ভূখণ্ড সম্প্রসারণের বিষয়টিকে স্পষ্টভাবে চিহ্নিত না করে শুধু মানবিক সংকটের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি ব্যাখ্যা করা হলে সমস্যার মূল কারণ আড়ালে থেকে যায়।

    বিশ্লেষণে বলা হয়, গাজায় ইসরাইল ঘোষিত ‘ইয়েলো লাইন’ ও ‘অরেঞ্জ লাইন’ সংক্রান্ত বিষয় আন্তর্জাতিক আলোচনায় খুব বেশি গুরুত্ব পায়নি। অথচ চলমান সংঘাত, ধ্বংসযজ্ঞ ও সামরিক নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে এসব এলাকার গুরুত্ব রয়েছে বলে দাবি করেন লেখক।

    ২৯ মে ২০২৫ তারিখে, ইসরায়েলি হামলার পর মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক আহত শিশু কাঁদছে। ছবি: এএফপি

    রুমানা ওয়াদির মতে, গাজায় ইসরাইলের বর্তমান অবস্থানকে শুধু সাম্প্রতিক যুদ্ধের ফল হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। তার দাবি, এটি দীর্ঘদিন ধরে চলা বাস্তুচ্যুতি, ভূখণ্ড নিয়ন্ত্রণ ও দখল নীতির ধারাবাহিকতার অংশ।

    বিশ্লেষণে আরো বলা হয়, জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে বেসামরিক মানুষের দুর্ভোগ, ত্রাণ সংকট, বাস্তুচ্যুতি ও মানবিক পরিস্থিতির বিষয়গুলো গুরুত্ব পেলেও এসব ঘটনার পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক সময় স্পষ্টভাবে উঠে আসে না।

    লেখকের দাবি, আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিষয় উল্লেখ করা হলেও ইসরাইলের দীর্ঘমেয়াদি নীতিকে সংকটের মূল কারণ হিসেবে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। এর ফলে ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার, ভূখণ্ড ও দখলদারিত্বের প্রশ্ন আড়ালে থেকে যাচ্ছে।

    বিশ্লেষণে বলা হয়েছে, এ ধরনের বর্ণনা আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহির প্রশ্নকে দুর্বল করে এবং ফিলিস্তিনিদের দুর্ভোগকে শুধু মানবিক সংকট হিসেবে উপস্থাপন করে, যার ফলে এর ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট যথাযথ গুরুত্ব পায় না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

    জুলাই 8, 2026
    মতামত

    ব্রিটিশরা গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে দ্বিধা করে না, নতুন প্রধানমন্ত্রী কি করবেন?

    জুলাই 8, 2026
    মতামত

    ডোনাল্ড ট্রাম্প কি আমেরিকার শেষ জায়নবাদী রাষ্ট্রপতি হবেন?

    জুলাই 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    ফোর্সড লোনে বাড়ছে খেলাপি ঋণ, ঝুঁকিতে ব্যাংক খাত

    ব্যাংক জুলাই 8, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.