Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিষেধাজ্ঞার আওতায় থাকা বসতি স্থাপনকারী গোষ্ঠীকে অর্থ দিচ্ছে ইসরায়েল
    আন্তর্জাতিক

    নিষেধাজ্ঞার আওতায় থাকা বসতি স্থাপনকারী গোষ্ঠীকে অর্থ দিচ্ছে ইসরায়েল

    নিউজ ডেস্কUpdated:জুলাই 13, 2026জুলাই 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার নিকটবর্তী আল-মুঘাইয়ির গ্রামে একটি ফিলিস্তিনি বাড়িতে হামলার সময়, ১১ জুলাই একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী বেড়ার ওপার থেকে ফিলিস্তিনিদের দিকে থুতু ফেলছে। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি নিষেধাজ্ঞাভুক্ত সংগঠনকে প্রায় ৪০ লাখ শেকেল (প্রায় ১৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার) অর্থ সহায়তা দিতে যাচ্ছে।

    প্রতিবেদন অনুযায়ী, কট্টর ডানপন্থী রাজনীতিক ইতামার বেন গভিরের নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় ‘আহাভাত গিলাদ’ (গিলাদের প্রতি ভালোবাসা) নামের ওই সংগঠনকে এই অর্থ দেওয়ার উদ্যোগ নিয়েছে। সংগঠনটি পশ্চিম তীরে বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করে বলে অভিযোগ রয়েছে।

    চলতি বছরের জুন মাসে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা উসকে দেওয়া ও তাতে অর্থায়নের অভিযোগে কয়েকটি আন্তর্জাতিক দেশ আহাভাত গিলাদসহ ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই নিষেধাজ্ঞার আওতায় ছিল।

    আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়, আহাভাত গিলাদ অবৈধ বসতি ফাঁড়িগুলোকে আর্থিক ও সাংগঠনিক সহায়তা দিয়েছে। অভিযোগ রয়েছে, বসতি স্থাপনকারী খামারগুলোকে সহায়তা দেওয়া সংগঠন ‘ফার্মস ইউনিয়ন’-এর মাধ্যমে সংগ্রহ করা অর্থ সরাসরি এসব অবৈধ ফাঁড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

    ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের নথিতে উল্লেখ করা হয়েছে—এই অর্থ ব্যবহারের অন্যতম উদ্দেশ্য হলো ‘সহিংসতার ঘটনা কমানো’ এবং জুডিয়া ও সামারিয়া নামে পরিচিত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় খামারে অবস্থানরত তরুণদের সঙ্গে কাজ করার জন্য পরামর্শদাতাদের একটি নেটওয়ার্ক গড়ে তোলা।

    নথি অনুযায়ী, এই অর্থ দেড় বছরের মেয়াদে দেওয়া হবে। পরবর্তীতে প্রকল্পটির সময়সীমা আরও বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

    ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বাড়তে থাকায় পশ্চিম তীরে তরুণদের মধ্যে সহিংস প্রবণতা মোকাবিলায় মে মাসে ইসরায়েল সরকার একটি ‘জাতীয় পরিকল্পনা’ অনুমোদন করে। এর অংশ হিসেবেই এই অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ন্ত্রণে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। সেই প্রেক্ষাপটে সরকার দাবি করছে, তরুণদের সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকানো এবং তাদের জন্য একটি প্রতিরোধমূলক কাঠামো তৈরি করাই এই পরিকল্পনার লক্ষ্য।

    সরকারি নথিতে বলা হয়েছে, কৃষক, সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সম্পর্ক থাকার কারণে আহাভাত গিলাদকে এই প্রকল্পের অংশীদার হিসেবে বেছে নেওয়া হয়েছে।

    জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তরুণদের কার্যকরভাবে পরিচালনা করতে হলে এমন ‘দায়িত্বশীল প্রাপ্তবয়স্কদের’ প্রয়োজন, যারা মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে জানেন, স্থানীয় তরুণদের কাছে পরিচিত এবং তাদের আস্থা অর্জনে সক্ষম।

    মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রকল্পটির লক্ষ্য হলো মাঠপর্যায়ের পরিস্থিতির সঙ্গে সরকারি ব্যবস্থাপনার সমন্বয় ঘটিয়ে একটি পেশাদার কাঠামো তৈরি করা, যা সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

    তবে সমালোচকদের দাবি, আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞার মুখে থাকা একটি সংগঠনকে সরকারি অর্থায়ন দেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে হারেৎজের সমালোচনার জবাবে জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় বলেছে, তরুণদের মধ্যে সহিংসতা ও ঝুঁকিপূর্ণ আচরণ কমানোর উদ্যোগ নেওয়ার পরিবর্তে সংবাদমাধ্যমটি ভিত্তিহীন অভিযোগ তুলে ইসরায়েলবিরোধী পক্ষগুলোর বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজার পাশে এক বিলিয়ন ডলার সহায়তা, বড় উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের

    জুলাই 13, 2026
    মতামত

    স্কট বেসেন্টের ‘অর্থনৈতিক কূটনীতি’ কীভাবে মার্কিন জবরদস্তিকে ন্যায্যতা দেয়?

    জুলাই 13, 2026
    আইন আদালত

    ন্যায়বিচার চাই কিন্তু আইনজীবীর ন্যায্য পারিশ্রমিক দিতে অনীহা—কেন এই দ্বৈত মানসিকতা?

    জুলাই 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.