Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের হামলা চললে হরমুজ বন্ধই থাকবে: ইরান
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের হামলা চললে হরমুজ বন্ধই থাকবে: ইরান

    নিউজ ডেস্কজুলাই 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যবহৃত তেল-গ্যাস রপ্তানির অন্যান্য গুরুত্বপূর্ণ রুটও লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছে তারা।

    বুধবার (১৫ জুলাই) আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে গেলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে না। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিও একই বক্তব্য প্রচার করেছে।

    এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিয়েছে। টানা কয়েক দিনের হামলায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান।

    আইআরজিসি জানিয়েছে, ইরানে হামলার পর বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে, প্রয়োজন হলে তেল ও গ্যাস রপ্তানির অন্যান্য গুরুত্বপূর্ণ পথেও হামলা চালানো হতে পারে। যদিও কোন কোন রুটকে লক্ষ্য করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

    বিবৃতিতে আইআরজিসি বলেছে, “এই অঞ্চলের তেল-গ্যাস রপ্তানি হয় সবার জন্য চালু থাকবে, নয়তো কারও জন্যই থাকবে না।” তাদের দাবি, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

    ইরান আরও জানিয়েছে, যতদিন যুক্তরাষ্ট্র তাদের ভাষায় “আগ্রাসী কার্যক্রম” চালিয়ে যাবে, ততদিন প্রতিশোধমূলক অভিযানও চলবে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

    বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের বড় একটি অংশ চলাচল করে। ফলে হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা, সরবরাহ সংকট এবং তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

    এদিকে তেহরান দীর্ঘদিন ধরেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছে। তাদের মতে, নির্ধারিত পথ ব্যবহার এবং প্রয়োজনীয় নিয়ম মেনে জাহাজ চলাচল নিশ্চিত করা উচিত। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বরাবরই ভিন্ন অবস্থান নিয়ে এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের, ধর্মীয় নেতার বক্তব্যে তোলপাড়

    আগস্ট 16, 2026
    আন্তর্জাতিক

    আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা, কারণ কী?

    আগস্ট 15, 2026
    ভূ-রাজনীতি

    রোহিঙ্গাদের ‘রাখাইনের বাঙালি’ বলে কী বার্তা দিচ্ছে মিয়ানমার?

    আগস্ট 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.