Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা, প্রথম দেশ হিসেবে সমর্থন প্রত্যাহার করল ওয়েলস
    আন্তর্জাতিক

    ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা, প্রথম দেশ হিসেবে সমর্থন প্রত্যাহার করল ওয়েলস

    নিউজ ডেস্কআগস্ট 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে কাতারে ইরাক ও ইরানের মধ্যকার একটি ম্যাচে ইনফান্তিনো (মাঝে) এবং ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন প্রধান আর্সেন ওয়েঙ্গার (তার পেছনে)। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জন্য সংকট আরও ঘনীভূত হলো। এবার প্রকাশ্যেই তার পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ওয়েলস। ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে কোনো দেশ হিসেবে ওয়েলসই প্রথম আনুষ্ঠানিকভাবে তার অবস্থান থেকে সরে দাঁড়াল।

    সম্প্রতি ফিফার বিশ্বকাপসহ বড় ফুটবল প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিভিন্ন মহলের তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত সেই উদ্যোগ স্থগিত করতে বাধ্য হন ইনফান্তিনো। এরপর থেকেই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হতে শুরু করে।

    ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিউ) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৭ থেকে ২০৩১ মেয়াদে ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনের জন্য ইনফান্তিনোর প্রার্থিতায় তাদের আর কোনো সমর্থন থাকবে না।

    সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে, ‘ভালো শাসনব্যবস্থা, প্রক্রিয়া, নেতৃত্ব, মূল্যবোধ, অংশীজনদের ব্যবস্থাপনা, যোগাযোগ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাম্প্রতিক ব্যর্থতা আমাদের এমন অবস্থানে নিয়ে গেছে, যেখানে বিশ্ব ফুটবলের নেতৃত্বে থাকার জন্য মি. ইনফান্তিনোর ওপর এফএডব্লিউর আর আস্থা নেই।’

    ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, ফুটবলের সর্বোচ্চ স্বার্থকে অগ্রাধিকার না দেওয়ার বিষয়টি তারা মেনে নিতে পারছে না। সংস্থাটির ভাষ্য, ‘ফুটবলের সর্বোত্তম স্বার্থকে সবার আগে রাখতে ব্যর্থ হওয়া এমন একটি ব্যর্থতা, যা আমরা মেনে নিতে পারি না।’

    ইনফান্তিনোর প্রস্তাবিত পরিকল্পনায় ফিফার বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠনের কথা ছিল। ওই প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনাও ছিল। তবে পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর থেকেই ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে তীব্র আপত্তি দেখা দেয়।

    ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছিল, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের বিষয়টি বিবেচনা করা হতে পারে। একই সঙ্গে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সমালোচনা করে।

    এরপর ওয়েলসের এই সিদ্ধান্ত ইনফান্তিনোর জন্য নতুন চাপ তৈরি করল। এতদিন তার নেতৃত্বের বিরোধিতা মূলত বিভিন্ন আঞ্চলিক ফুটবল সংস্থা ও কর্মকর্তাদের কাছ থেকে এলেও এবার প্রথমবারের মতো কোনো সদস্যদেশ সরাসরি তার পুনর্নির্বাচনের প্রার্থিতাকে সমর্থন না করার ঘোষণা দিল।

    ফিফা সভাপতির নির্বাচন হওয়ার কথা ২০২৭ সালে। ইনফান্তিনো চতুর্থ মেয়াদে দায়িত্বে থাকার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তবে বেসরকারি বিনিয়োগ পরিকল্পনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ তার সেই প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ট্রাম্প বলছে তেল সরবরাহ ঠিক আছে, কিন্তু বাস্তব চিত্র কি তাই?

    আগস্ট 12, 2026
    ফিচার

    ‘চার ফুট লাফ দিয়ে যেতে হতো’, বাঁধ পেরিয়ে যেভাবে স্কুলে যেত মধ্যপ্রদেশের শিক্ষার্থীরা

    আগস্ট 12, 2026
    আইন আদালত

    শিশু-কিশোরদের আসক্তির অভিযোগে মেটার বিরুদ্ধে ১.৪ ট্রিলিয়ন ডলারের মামলা

    আগস্ট 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.