Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জার্মানির সামরিক ঘাঁটির আকাশে ড্রোনের রহস্যজনক আনাগোনা
    আন্তর্জাতিক

    জার্মানির সামরিক ঘাঁটির আকাশে ড্রোনের রহস্যজনক আনাগোনা

    নিউজ ডেস্কUpdated:আগস্ট 9, 2026আগস্ট 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জার্মানির মেখারনিশ সামরিক ঘাঁটি। ছবি: সিডিএনফোর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জার্মানির পশ্চিমাঞ্চলের একটি উচ্চ নিরাপত্তার সামরিক ঘাঁটির ওপর বৃহস্পতিবার রাতে দুটি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মাত্র দুই দিন আগে দেশটির পূর্বাঞ্চলের লাইপজিগহালে বিমানবন্দরের একটি রানওয়ের কাছে বিস্ফোরকবোঝাই একটি ড্রোন পাওয়া যায়। পরপর এসব ঘটনায় জার্মানির গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

    জার্মান সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র শনিবার জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের মেখারনিশ শহরের একটি সামরিক ঘাঁটির ওপর দুটি ড্রোন দেখা যায়। ঘাঁটিটি বেলজিয়াম সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।

    ড্রোনের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলে সামরিক পুলিশ মোতায়েন করা হয়। পরে তদন্তের দায়িত্ব নিকটবর্তী অয়স্কিরশেন শহরের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর ওই মুখপাত্র।

    জার্মান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেখারনিশের ওই সামরিক ঘাঁটিতে সামরিক সরঞ্জাম ও খুচরা যন্ত্রাংশ সংরক্ষণের জন্য উচ্চ নিরাপত্তাবেষ্টিত ভূগর্ভস্থ গুদাম রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরাও ঘাঁটিটিতে অবস্থান করেন।

    এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাতে লাইপজিগ/হালে বিমানবন্দরের কাছে বিস্ফোরকবোঝাই একটি ড্রোন পাওয়া যায়। বিমানবন্দরের এক কর্মী ইউক্রেনের কয়েকটি আন্তোনভ এএন-১২৪ কার্গো বিমানের কাছে সেটি দেখতে পান। ঘটনাটি জার্মানির গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

    পরপর দুটি ঘটনায় নেটোর আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। বিশেষ করে জার্মানির মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেটো সদস্য দেশের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নতুন ধরনের এই হুমকি মোকাবিলায় কতটা প্রস্তুত, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

    তবে জার্মান সরকার এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো দেশকে এসব ঘটনার জন্য দায়ী করেনি। যদিও দেশটির কয়েকজন আইনপ্রণেতা ড্রোনের ঘটনাগুলোর সঙ্গে রাশিয়ার সম্ভাব্য সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। রাশিয়া ২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িত।

    এদিকে, শুক্রবার বার্লিনে রাশিয়ার দূতাবাস লাইপজিগ বিমানবন্দরের ঘটনাটিকে ‘সাজানো উস্কানি’ হিসেবে অভিহিত করেছে। দূতাবাসের দাবি, কোনো প্রমাণ ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলার এটি আরেকটি উদাহরণ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর

    আগস্ট 9, 2026
    আন্তর্জাতিক

    রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে ন্যাটোকে মার্কিন গোয়েন্দাদের সতর্কতা

    আগস্ট 9, 2026
    বিশ্লেষণ

    এআই জেনারেটেড ডিপফেক থেকে নারী ও শিশুদের সুরক্ষা: প্রস্তাবিত জাতীয় এআই নীতির আলোকে আইনি বিশ্লেষণ

    আগস্ট 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.