Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৯ সন্ত্রাসী
    আন্তর্জাতিক

    পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৯ সন্ত্রাসী

    নিউজ ডেস্কUpdated:আগস্ট 19, 2026আগস্ট 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কয়েকটি এলাকায় নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে অন্তত ৯ সন্ত্রাসী নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) জিয়ারাত, হারনাই ও সুরাব জেলায় এসব অভিযান চালানো হয়।

    নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে জিয়ারাত ও হারনাইয়ের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানার সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। পরে সেখানে অভিযান চালিয়ে আটজনকে হত্যা করা হয়। অভিযানের সময় আস্তানাটিও ধ্বংস করা হয়েছে।

    অন্যদিকে, সুরাব জেলার হাজিকা গ্রামে চালানো পৃথক অভিযানে আরও একজন সন্ত্রাসী নিহত হয়েছে। দাশত কাতাই ও হাজিকা এলাকায় সন্ত্রাসীদের গতিবিধি শনাক্ত হওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।

    নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অভিযানের পর ঘটনাস্থল থেকে গোলাবারুদ, ম্যাগাজিন, হাতবোমা, যোগাযোগের যন্ত্র, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

    নিরাপত্তা সূত্রের দাবি, বেলুচিস্তানে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এর আগের দিনও বেলুচিস্তানের কিল্লি জাইক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে দুই সন্ত্রাসী নিহত এবং আরও তিনজন আহত হয়েছিল। তার আগের দিন খারান জেলায় পৃথক অভিযানে ভারত-সমর্থিত বলে দাবি করা সাত সন্ত্রাসী নিহত হয়।

    ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে পরিস্থিতি বেশি উদ্বেগজনক হয়ে উঠেছে।

    সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে পাকিস্তানের সহিংসতার প্রধান কেন্দ্র ছিল এই দুই প্রদেশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া।

    প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে পাকিস্তানে সহিংসতায় নিহতদের প্রায় ৯৬ শতাংশই খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের বাসিন্দা। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়ায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ২৬৫ জন নিহত হয়েছে।

    একই সময়ে খাইবার পাখতুনখাওয়ায় ১৫১টি সহিংসতার ঘটনা ঘটে, যা দেশের মোট ঘটনার ৫৭ শতাংশ। বেলুচিস্তানে ঘটে ৯৪টি ঘটনা, অর্থাৎ মোট ঘটনার ৩৫ শতাংশ।

    এসব পরিসংখ্যান বলছে, পাকিস্তানের এই দুই প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি এখনো বেশ নাজুক। ফলে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার বিষয়টিও দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কম পানিতেই সোনালী ধান চাষের নতুন প্রযুক্তি আনছে আইআইটি মাদ্রাজ

    সেপ্টেম্বর 10, 2026
    আন্তর্জাতিক

    যে প্রেমকে থামিয়ে দিয়েছিল যুদ্ধ: এক ফিলিস্তিনি কবির সঙ্গে ইসরায়েলি নৃত্যশিল্পীর অসম্ভব প্রেমকাহিনি

    সেপ্টেম্বর 10, 2026
    আন্তর্জাতিক

    ‘আরবের শেনজেন’ আসছে! এক ভিসাতেই ঘুরে আসা যাবে দুবাই-সৌদি-কাতার-ওমান-বাহরাইন-কুয়েত

    সেপ্টেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.