Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএনএ পরীক্ষায় পিতা চিনতে পেরে রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা
    আন্তর্জাতিক

    ডিএনএ পরীক্ষায় পিতা চিনতে পেরে রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা

    নিউজ ডেস্কআগস্ট 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাড়ি বিক্রি করেই জীবন চলে ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভের। কিন্তু সম্প্রতি তার জীবনে এসেছে এক চমকপ্রদ মোড়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর বেলজিয়ামের এই ২৬ বছর বয়সি যুবক স্বীকৃতি পেয়েছেন রাজপুত্র হিসেবে। আইনগতভাবে বেলজিয়ামের বর্তমান রাজা ফিলিপের ভাই প্রিন্স লরেন্ট তাকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়ার পরই এই ঘোষণা এল। যদিও আনুষ্ঠানিকভাবে তিনি এখন রাজপুত্র, কিন্তু রাজকীয় কোনো ভাতা পাবেন না তিনি।

    কিন্তু কেন এত বছর পর এই স্বীকৃতি? ক্লিমেন্টের মা ওয়েন্ডি ভ্যান ওয়ানটেন, একজন বেলজিয়ান গায়িকা। ২০০৩ সালে প্রিন্সেস ক্লেয়ারকে বিয়ে করার আগে প্রিন্স লরেন্টের সঙ্গে ওয়েন্ডির সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকেই ক্লিমেন্টের জন্ম। তবে দীর্ঘদিন এই সত্য গোপন ছিল। ক্লিমেন্ট যখন ১৬ বছর বয়সী, তখন তার মা তাকে জানান তার বাবা কে। কিন্তু তখনও তিনি রাজকুমারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সাহস পাননি।

    ২০১৩ সালের ঘটনা। ক্লিমেন্ট একটি শপিং মলে অপ্রত্যাশিতভাবে প্রিন্স লরেন্টের মুখোমুখি হন। কিন্তু তখন তিনি বুঝতেই পারেননি উল্টো পথে হাঁটা ব্যক্তিটি আসলে কে। চার বছর পর তিনি ফোন করার সাহস করেন। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ব্যক্তিগত সাক্ষাৎ শুরু হয়। একপর্যায়ে প্রিন্স লরেন্ট নিজেই ডিএনএ পরীক্ষার পরামর্শ দেন। ক্লিমেন্ট ভিটিএম টিভি চ্যানেলকে জানিয়েছেন, একসঙ্গে হাসপাতালে গিয়েছিলেন তারা। প্রিন্স লরেন্ট তখন বলেছিলেন ‘আমি আগে যাচ্ছি, যাতে তোমার স্বস্তি লাগে’। ল্যাবরেটরি থেকে ইমেইলে আসে ফল ৯৯.৫ শতাংশ ডিএনএ মিল রয়েছে।

    ছয় মাস আগে একটি টাউন হল অনুষ্ঠানে প্রিন্স লরেন্টের পরিবারে গোপনে গ্রহণ করা হয় ক্লিমেন্টকে। তবে সম্প্রতিই এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ পেয়েছে। সৎবোন প্রিন্সেস লুই এবং সৎভাই প্রিন্স আইমেরিক ও প্রিন্স নিকোলাসের মতো রাজকীয় উত্তরাধিকারের তালিকায় স্থান পাবেন না ক্লিমেন্ট। এমনকি তিনি কোনো প্রকাশ্য রাজকীয় কার্যক্রমেও অংশ নেবেন না। তবে তিনি এখন আইনগতভাবে ‘স্যাক্সে-কোবার্গ’ নাম ব্যবহারের অধিকারী। কিন্তু ক্লিমেন্ট এখনও নিশ্চিত নন সেই নাম নেবেন কি না।

    বেলজিয়ামের সংবাদমাধ্যম ‘হেট নিউজব্ল্যাড’-কে ক্লিমেন্ট জানিয়েছেন, ‘হয়তো সেটি করতে পারি, তবে ভ্যান্ডেনকেরখোভ নাম নিয়ে আমি গর্বিত। আমি যদি এই পারিবারিক নামটি ত্যাগ করি, তবে তা আমার মা আমার জন্য যা করেছেন তার প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা হবে’। তিনি আরও জানান, মাকে তিনি অনেক ভালোবাসেন এবং তাঁর সংগ্রামের কথা কখনো ভোলেন না।

    এই ঘটনা বেলজিয়ামের রাজপরিবারের জন্য নতুন নয়। ক্লিমেন্টের দাদা সাবেক রাজা দ্বিতীয় অ্যালবার্টও একই পথে হেঁটেছেন। ২০২০ সালে তিনি স্বীকার করেন, একটি সম্পর্কের সময় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। শেষপর্যন্ত ডিএনএ পরীক্ষার মাধ্যমে তিনি ডেলফিন বোয়েলকে নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি দেন। ডেলফিন এখন নিজেকে ডেলফিন দে স্যাক্সে-কোবার্গ নামে পরিচয় দেন এবং তিনি রাজকন্যা হিসেবে স্বীকৃত। সেই সময় পিতৃত্বের বিষয়ে সমালোচনা তৈরি হলে ২০১৩ সালে দ্বিতীয় অ্যালবার্ট রাজার পদ থেকে সরে দাঁড়ান।

    বেলজিয়ামের আইনে ২০১৩ সালে পরিবর্তন আসে। এখন রাজপরিবারের কেবল কয়েকজন সদস্য সরকারি ভাতা পাওয়ার অধিকারী রাজা ফিলিপ, তার পিতা সাবেক রাজা দ্বিতীয় অ্যালবার্ট, প্রিন্স লরেন্ট এবং প্রিন্সেস আস্ট্রিড। ক্লিমেন্ট তাই কোনো আর্থিক সুবিধা পাবেন না। তবে নামের সঙ্গে যোগ হয়েছে রাজকীয় মর্যাদা। গাড়ি বিক্রেতা থেকে রাজপুত্র এই অসাধারণ যাত্রার গল্প হয়তো নিজেই এক চলচ্চিত্রের মতো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিলে বাংলাদেশের কী লাভ, কী ক্ষতি?

    আগস্ট 23, 2026
    আন্তর্জাতিক

    হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের নতুন মানচিত্র

    আগস্ট 23, 2026
    আন্তর্জাতিক

    ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১০

    আগস্ট 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.